গ্রীষ্মকাল দোরগোড়ায় নিজেকে সুস্থ রাখতে প্রত্যেকদিনের ডায়েটে থাকুক এই খাবারগুলি

গ্রীষ্মকাল দোরগোড়ায়। বসন্তের দুপুরে সূর্যের প্রখর তাপ জানান দিচ্ছে গরমকাল আসছে। গরমে নিজেকে সুস্থ রাখতে প্রত্যেকদিনের ডায়েটে রাখুন এই খাবার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্রীষ্মকাল দোরগোড়ায়। বসন্তের দুপুরে বাইরে বেরোলেই মাথার উপরে সূর্যের প্রখর তাপ জানান দিচ্ছে গরমকাল আসছে। তাই আগে থেকেই সতর্ক হও। গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে ও গরমে নিজেকে সুস্থ রাখতে প্রত্যেকদিনের ডায়েটে কি খাবার রাখবেন দেখে নিন। 

জলঃ অবশ্যই গরমকালে প্রচুর পরিমাণে জল খান। এই সময়ে ঘামের সঙ্গে শরীর থেকে প্রচুর পরিমাণ জল বেরিয়ে যাওয়ার ফলে নানা রকমের অসুস্থতা দেখা যায়। তাই শরীরের আদ্রতা বজায় রাখতে সারা দিনে নির্দিষ্ট পরিমাণ জল খাওয়ার অভ্যাস করুন। 

ডাবের জলঃ গরমে শরীরের আদ্রতা বজায় রাখতে ডাবের জল অব্যর্থ ওষুধ। শরীর এবং পেটকে ঠান্ডা রাখতে ডাবের জল ভীষণভাবে সাহায্য করে। শুধু তাই নয় এতে বর্তমান সমস্ত রকমের পুষ্টিগুণ গরম আবহাওয়ার সঙ্গে লড়াই করতে সাহায্য করে। শরীরে সতেজতা বজায় রাখে। 

দইঃ গরমকালে প্রত্যেকদিন দই খেতে পারলে তা বিশেষ উপকার দেবে আপনাকে। টক দই খেতে পারেন। এছাড়াও রায়তা, লস্যি বা বাটারমিল্ক হিসাবেও খেতে পারেন।

মরসুমি ফলঃ জলের পাশাপাশি গরমকালে প্রচুর পরিমাণে মরসুমি ফল খেতে পারেন। যেমন এই সময়ে তরমুজ খেতে পারেন। এতে থাকা ৯১.৪৫ শতাংশ জল শরীরের চাহিদা পূরণ করতে পারে। এতে থাকা প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট , ভিটামিন- ‘এ’ প্রভৃতি হার্ট ও চোখ ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও এই সময়ে লেবু খেতে পারেন। বাইরে গরম থেকে আসার পর গরমে লেবু জল অত্যন্ত উপকারী। 

কাঁচা পেঁয়াজঃ কাঁচা পেয়াজে থাকা শীতল গুণ গরমকালে শরীরে বিশেষভাবে উপকার করে। প্রতিদিন গরমে কাঁচা পেঁয়াজ খেলে তা সান স্ট্রোক এড়াতে আমাদের সাহায্য করে।  

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী