বাংলায় নিপা ভাইরাসের থাবা, উৎপত্তি কোথায়, কীভাবে ছড়ায়? উপসর্গ জেনে এখনই সতর্ক হন

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় দুজন নিপা ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছে। আক্রান্ত হয়েছেন দুই নার্স। ভর্তি রয়েছেন হাসপাতালে। তাঁদের উপর চলছে নজরদারি। কিন্তু বাংলায়  নিপা ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলতেই ছড়িয়েছে আতঙ্ক কারণ এটি প্রাণঘাতী এবং মৃত্যুহার তুলনামূলকভাবে অনেক বেশি।  সাধারণ ভাইরাল জ্বরের মতো উপসর্গ হলেও নিপা ভাইরাসে মৃত্যুহার ৫০-৬০ শতাংশ।      

কোথায় প্রথম উৎপত্তি?  কীভাবে ছড়ায় এই রোগ?

 এই ভাইরাসের অস্তিত্ব প্রথম ধরা পড়ে মালয়েশিয়ার কাম্পুং সু্ঙ্গাই নিপা গ্রামে ৷ তাই এই ভাইরাসের নাম হয় নিপা ৷ এটি মূলত একটি জুনোটিক রোগ যা  প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ায়। সাধারণত বাদুড় এই ভাইরাসের প্রধান বাহক। কিছু ক্ষেত্রে   শূকরও এই ভাইরাস বহন করতে পারে। সেখান থেকে মানুষের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। ভারতের কেরালার প্রাদুর্ভাব ছিল সবচেয়ে ভয়ংকর। বহু মানুষের মৃত্যুও হয় এই ভাইরাসে আক্রান্ত হয়ে।  

নিপা ভাইরাসে আক্রান্ত হলে যে লক্ষণ দেখা যায়…

** গুরুতর শ্বাসকষ্ট এবং মারাত্মক এনসেফালাইটিস পর্যন্ত হতে পারে।

** প্রাথমিক লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, পেশী ব্যথা, বমি এবং গলা ব্যথা, মাথা ঘোরা, তন্দ্রাভাব এবং এনসেফালাইটিসের মতো স্নায়বিক সমস্যা

** গুরুতর ক্ষেত্রে, রোগীদের ২৮ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে খিঁচুনি হতে পারে।

** কোমায় চলে যেতে পারে রোগী

** শ্বাসকষ্ট এবং অস্বাভাবিক নিউমোনিয়াও হতে পারে।
 

প্রতিকার 

WHO-এর মতে, নিপা ভাইরাস সংক্রমণের জন্য কোনও নির্দিষ্ট চিকিৎসা বা টিকা নেই। কোনও প্রাণীর খাওয়া ফল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

কাঁচা খেজুরের রস খাওয়া এড়িয়ে যেতে বলা হয়। পাশাপাশি, বাদুড় যে সব ফল খায়, সেগুলি এড়িয়ে চলা, আধখাওয়া ফল না খাওয়া ভালো।  গাছ থেকে পেড়ে  বা বাজার থেকে কিনে আনা ফল খাওয়ার সময় সতর্ক থাকুন৷ ধুয়ে ফল খান।

আক্রান্তের ব্যবহৃত বিছানা, পোশাক বা অন্য জিনিসপত্র থেকেও সংক্রমণে ছড়াতে পারে তাই কেউ আক্রান্ত হলে সেই জায়গা এড়িয়ে চলা ভালো। 

 

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম