শহরের কোন জায়গা আপনার শরীর চর্চার জন্য উপযুক্ত দেখুন

দেখে নিন কলকাতা শহরের কোন সবুজে ঘেরা অঞ্চল বা পার্ক আপনার শরীরচর্চা বা মর্নিং ওয়াকের জন্য উপযোগী-

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে ‘স্বাস্থ্যই সম্পদ’ আর তার জন্য দরকার প্রত্যেকদিন শরীরচর্চা। প্রত্যেকদিন যাঁদের শরীরচর্চা করার অভ্যাস আছে বা মর্নিং ওয়াকে যেতে চান অনেক সময়ে শহরের কোলাহল ব্যস্ততা এবং সবুজের অপ্রতুলতার জন্য তারা স্বাস্থ্যকর জায়গার খোঁজ পান না। তাই মর্নিং ওয়াক করার ইচ্ছা থাকলেও অনেক সময় তা কার্যকরী হয়ে ওঠে না। দেখে নিন কলকাতা শহরের কোন সবুজে ঘেরা অঞ্চল বা পার্ক আপনার শরীরচর্চা বা মর্নিং ওয়াকের জন্য উপযোগী-

মর্নিং ওয়াক করার জন্য কলকাতার বুকে ময়দানের কথা সবার আগে বলতে হয় শুধু মর্নিং ওয়াকের জন্যই নয়। আবাল-বৃদ্ধ-বণিতার কাছে নানা কারণে ময়দান বিশেষভাবে পছন্দের।  সুদূর বিস্তৃত সবুজে মন খুলে মর্নিং ওয়াক বা শরীরচর্চা যদি করতে চান তাহলে ময়দান হচ্ছে আপনার জন্য একদম আদর্শ গন্তব্য।

রবীন্দ্র সরোবর, শহরের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসেন প্রত্যেকদিন এখানে সকালবেলায় মর্নিং ওয়াক এবং শরীরচর্চা করতে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা প্রত্যেকের কাছেই রবীন্দ্র সরোবরের আলাদাই গুরুত্ব রয়েছে এই বিষয়ে। আপনি যদি দক্ষিণ কলকাতার বাসিন্দা হন তাহলে রবীন্দ্র সরোবর হল আপনার মর্নিং ওয়াকের জন্য একদম সঠিক জায়।

এবার আসা যাক সল্টলেক এর দিকে। সল্টলেকের রাস্তাঘাট এমনিতেই সবুজের মোড়া।  সল্টলেকের অফিসপাড়া বাদ দিয়ে একটু যদি অন্যান্য দিকে ঢুঁ মারা যায় তাহলে দেখা যাবে গৃহস্থের বাড়ির বাইরে সবুজের সমারোহ এবং মর্নিং এর জন্য আদর্শ রাস্তা। তবে সবকিছুর পরেও যদি কেউ পার্কে গিয়ে মর্নিং ওয়াক অথবা শরীরচর্চা করতে চান তাহলে বনবিতান হলো তাঁর জন্য একদম সঠিক গন্তব্য। করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত এই পার্কে রয়েছে প্রচুর গাছগাছালি। রয়েছে বিশাল বড় এক হ্রদ। সবুজের সমারোহে সবার নজর কাড়তে আসে ঝাকে ঝাকে পাখি তাই সুস্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি আপনার মনও ভালো করে দেবে এই গন্তব্য। 

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ