গরমে ভাজাভুজি খেয়ে পেট খারাপ! রইল কিছু বিশেষ টোটকা

Share:

নিজস্ব প্রতিনিধি : তাপমাত্র প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। এই গরমে সকালের কড়া রোদে বাইরে বেরনোই এখন দায়।এই সময়টায় আমাদের শরীরের ইমিউনিটি অনেকটাই কমে যায়।যার জেরে দেখা দিতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা।তবে অনেকে ভাজাভুজি খেয়ে শরীর গরম করে ফেলেন, যার জেরেই পেট খারাপের সমস্যায় ভুগতে হয়।হঠাৎ শুরু হওয়া পেট কামড়ানো, তারপর বমি, বমির ভাব আর জলের মতো মল—এই শুরু হল গরমের পেট খারাপ- জেনে নিন কি করবেন

চিড়ে জল : সামান্য চিনি দিয়ে চিড়ে জল খেলেও পেটের সমস্যা দূর হয়।

তরল পানীয় : যদি মনে হয় শক্ত খাবার খেলে বমি হয়ে যাবে, তাহলে পানি ও বিভিন্ন তরল পানীয় পান করতে পারেন।পানীয়টি ঠান্ডা হলে পেটে বেশি আরাম লাগতে পারে। বমি বমি ভাব এড়াতে খাওয়ার সময়ে বেশি বেশি পানি কিংবা পানীয় খাওয়া থেকে বিরত থাকুন। যেমন-চা,কফি,আদা চা, ডাবের জল,পাতলা স্যুপ

মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন : তেলমশলাযুক্ত খাবার না খাওয়াই ভাল।পরিবর্তে সেদ্ধ সবজি খাওয়া যেতে পারে।

কাঁচকলা : পেট খারাপ হলে অনেকে খাবারের তালিকায় কেবল সাদা ভাত কিংবা জাউ ভাত রাখে। এর পরিবর্তে ভাতের সাথে সেদ্ধ অথবা রান্না করা কাঁচকলা মিশিয়ে খেতে পারেন।

পাউরুটি বা টোস্ট : লাল আটার রুটি-পাউরুটির তুলনায় সাধারণ পাউরুটিতে আঁশের পরিমাণ কম থাকে। তাই সহজপাচ্য খাবার হিসেবে পেট খারাপ হলে পাউরুটি খাওয়া যেতে পারে।

ভাজাভুজি এড়িয়ে চলুন : ভাজাপোড়া খাবারে প্রচুর তেল-চর্বি থাকে। এগুলো গুরুপাক খাবার, অর্থাৎ হজম করা কঠিন। এই গরমে মাছ খেতে ইচ্ছে হলে খেতে হবে বেক বা গ্রিল করে। ভাপা বা পাতুরি খেলেও উপকারী।

পেটকে বিভিন্ন জীবাণুর আক্রমণ থেকে বাঁচাতে পরিপাক নালী ও রোগ প্রতিরোধ ব্যবস্থার সুস্থতা খুব গুরুত্বপূর্ণ। এজন্য ফল ও শাকসবজিসহ একটি সুষম খাবার তালিকা মেনে চলতে হবে। নির্দিষ্ট কোনো খাবার খেলে যদি আপনার পেটে সমস্যা হয়, তাহলে সেগুলো এড়িয়ে চলতে হবে। পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করতে হবে এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি