বাস্তু অনুসারে আপনার ব্যালকনি কেমন হবে, কোন স্থানে কী রাখবেন, জেনে নিন বিশদে

Share:

নিজস্ব প্রতিনিধি: বারান্দা বা ব্যালকনি হল সেই জায়গা যেখানে বসে এক কাপ চা বা কফি খেয়ে আমরা আমাদের দিন শুরু করি। ব্যালকনি আমাদের ঘরের শক্তির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির বারান্দার দিকনির্দেশনা সম্পর্কে বেশ কিছু নিয়ম রয়েছে যা যে কোনও মানুষের জীবনে থাকা বিবিধ সমস্যা দূর করতে পারে। তাই, আজ আমরা এই ব্যালকনি বা বারান্দা সম্পর্কিত কিছু বাস্তু টিপস শেয়ার করব। এগুলি মেনে চললে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি।

ব্যালকনির সঠিক দিক

ব্যালকনি সঠিক দিকে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি নেতিবাচক শক্তি দূর করতে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। বাস্তু অনুসারে, উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিকে বারান্দা তৈরি করা শুভ বলে বিবেচিত হয়। এই দিকগুলি থেকে সূর্যের আলো আসে। তবে দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণমুখী বারান্দাযুক্ত বাড়ি এড়িয়ে চলা উচিত।

ব্যালকনির আসবাবপত্র এবং রঙ নির্বাচন

যদি বারান্দা বড় হয়, তাহলে আসবাবপত্র স্থাপনের জন্য দক্ষিণ-পশ্চিম দিক ব্যবহার করা উচিত। বারান্দার আসবাবপত্র এবং রঙ নির্বাচনও বাস্তুকে প্রভাবিত করে। বাস্তু অনুসারে, আসবাবপত্র লোহার পরিবর্তে কাঠের তৈরি করা উচিত। বারান্দার দেওয়ালের জন্য হালকা রঙের প্যালেট, প্যাস্টেল কালার বেছে নিন।

ব্যালকনির আকার

বাস্তু অনুসারে, ব্যালকনি সর্বদা বর্গাকার বা আয়তক্ষেত্রাকার হওয়া উচিত। অন্য কোনও আকৃতি এড়িয়ে চলা উচিত। ইতিবাচক শক্তির জন্য, বারান্দার উত্তর-পূর্ব দিকে ছোট গাছ লাগানো উচিত। তুলসী, গাঁদা, পুদিনা, হলুদ এই ধরনের গাছ লাগাতে পারেন। মানি প্ল্যান্ট বা মৌসুমি ফুলের গাছ যদি ব্যালকনিতে থাকে তাহলে পরিবারের সদস্যদের মধ্যে কখনও ঝগড়া হয় না।

বারান্দার সিলিং

বাস্তু অনুসারে, বারান্দার সিলিং পুরো বাড়ির সিলিং থেকে নিচু হওয়া উচিত। যদি বারান্দায় দোলনা স্থাপন করার পরিকল্পনা করেন, তাহলে এটি উত্তর-পশ্চিম দিকে হওয়া উচিত, যাতে আপনি যখন দোলনায় বসবেন তখন যেন আপনার মুখ পূর্ব বা উত্তর দিকে থাকে। পাখিদের জন্য বারান্দায় একটি জলের পাত্রও ঝুলিয়ে রাখা উচিত। এতে বাড়ির প্রতিটি সদস্য খুশিতে থাকেন।

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা