দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিনরাত মোবাইল ব্যবহারে ঘাড়ে ব্যথা, কমাতে কী করবেন জানুন

নিজস্ব প্রতিনিধি : দিন-রাত মোবাইল ফোনের ব্যবহার ঢেকে আনছে বিপদ। শারিরীক ও মানসিক দুই দিক দিয়েই ক্ষতি হচ্ছে। কিন্তু তা জানা সত্ত্বেও সকাল চোখ খোলা থেকে রাতে চোখ বন্ধ করা পর্যন্ত মোবাইলই অনেকের কাছে সারাক্ষণের সঙ্গী। সারদিন ঘাড় গুঁজে টুং-টাং আওয়াজ চলতেই থাকে। এক মুহুর্ত হাত থেকে মোবাইল নামালেই যএন কী নেই মনে হতে থাকে।

মোবাইলে সব থেকে বেশি আসক্তি সোশ্যাল মিডিয়ায়। সকলেই দিনের বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়ায় কাটান। চিকিৎসকরা জানাচ্ছেন, এই অভ্যাস কিন্তু মনের পাশাপাশি শরীরেরও ক্ষতি করছে। চিকিৎসকদের কাছে যাঁরাই যান, তাঁদের অধিকাংশই পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, গাঁটে ব্যথা কিংবা হাতের ব্যথায় ভুগছেন।

চিকিৎসকরা জানাচ্ছেন, অতিরিক্ত মোবাইল আসক্তি এই যন্ত্রণার জন্য দায়ী। দিনের বেশিরভাগ সময় মোবাইল ফোন ব্যবহার করলে হাতের পেশি ও লিগামেন্টে প্রভাব পড়ে। অনেকদিন ধরে এই ব্যথা চলতে থাকলে মেরুদণ্ডের উপরেও বিশাল প্রভাব পড়ে। এরজেরে মেরুদণ্ড বেঁকে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এই ব্যাথার সঙ্গে অনেকেই বাতের ব্যথা বলে ভুল করেন। ফলে বিপদ বাড়ে।

এই পরিস্থিতি খারাপ হওয়ার আগে কী কী সতর্কতা নিতে হবে তা জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। প্রথমেই মোবাইল ব্যবহার কমাতে হবে। মোবাইলে বেশি মেসেজ করা যাবে না। দরকার হলে ফোনে কথা বলতে হবে। মোবাইল কেনার সময়ও খেয়াল রাখতে হবে সেটি যেন হালকা হয়। ভারী মোবাইল হাতের পেশীতে প্রভাব ফেলে। যদি সম্ভব হয়, একটি মোবাইল স্ট্যান্ড কিনলে ভালো হয়। ওই স্ট্যান্ডে ফোন রেখে সেটি ব্যবহার করলে লাভদায়ক হবে। এবার খেয়াল রাখতে হবে, মোবাইল ব্যবহারের সময় সেটি যেন চোখের লেভেলে থাকে। ঘাড় বাঁকিয়ে বা নিচু করে দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করা উচিৎ নয়।

ব্যথা কমাতে কয়েকটি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ খুব লাভবান। চিকিৎসকের কথা শুনে সঠিক চিকিৎসা, ফিজিয়োথেরাপি করা উচিৎ।

Published by:

Share Link:

More Releted News:

গরমে ভোটের লাইনে দাঁড়িয়ে নাজেহাল? হিটস্ট্রোক থেকে বাঁচতে বাড়ি ফিরে করুন এই কাজগুলি

বাংলার এই সীমান্ত শহর থেকেই ভিসা ছাড়াই চলে যান ভুটানে

কীভাবে চক্র ধ্যান আপনার জীবনকে আরও শান্ত, স্থির ও নিয়ন্ত্রিত করতে পারে

দাবদাহে হাঁসফাঁস অবস্থা? ভোটের লাইনে শরীর চাঙ্গা রাখতে চুমুক দিন বেলের শরবতে

লস্যি না ঘোল গরমে কোনটি শরীরকে দ্রুত শীতল করে?

গরমের সময় বাড়ির এই দিকে জলের পাত্র রাখলে, মিলতে পারে একাধিক চমকপ্রদ সুফল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ