‘গুম হওয়া’ রবীন্দ্র-ভাস্কর্যের মাথা মিলল সোহরাওয়ার্দি উদ্যানে

শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দি উদ্যানে ভাস্কর্যটির খণ্ডিত অংশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২৪ ঘন্টা বাদে হদিশ মিলল গুম হয়ে যাওয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিতর্কিত ভাস্কর্যের। শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দি উদ্যানে ভাস্কর্যটির খণ্ডিত অংশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ভাস্কর্য নির্মাণের সঙ্গে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। তাঁরা গিয়ে দেখেন মাটিতে গড়াগড়ি খাচ্ছে রবীন্দ্র-ভাস্কর্যের মাথা। ভাস্কর্যটি নির্মাণের সঙ্গে জড়িত শিমুল কুম্ভকারের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানিই এমন অপকর্মের পিছনে রয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রক্টর।

দেশজুড়ে চলা সেন্সরশিপের বিরুদ্ধে অভিনব প্রতিবাদের রাস্তায় হেঁটে গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র চত্বরে রাজু ভাস্কর্যের পাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য স্থাপন করে চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের এক দল পড়ুয়া। মুখে নীল রঙের টেপ, হাতে পেরেকবিদ্ধ রক্তাক্ত গীতাঞ্জলি হাতে কবিগুরুর ওই ভাস্কর্য ঘিরে শোরগোল পড়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকে  ভাস্কর্যটিকে আর দেখা যায়নি। পড়ুয়ারা অভিযোগ করেন, আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একাংশই গুম করেছে রবীন্দ্র ভাস্কর্যটিকে। প্রতিবাদ জানিয়ে পড়ুয়ারা ভাস্কর্য রাখার জায়গাটিতে ‘গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ!’ লেখা ব্যানার ঝুলিয়ে দেয় তাঁরা।  

পাশাপাশি রাতারাতি উধাও হয়ে যাওয়া ভাস্কর্যটি খোঁজাখুঁজিও শুরু করে দেয়। যদিও বৃহস্পতিবার দিনভর  বহু চেষ্টা চালিয়েও ভাস্কর্যের খোঁজ পাওয়া যায়নি। এদিন বিকেলে সোওরাওয়ার্দি উদ্যানে একটি ঝুপড়ির পাশে রবীন্দ্র০ভাস্কর্যের খণ্ডিত অংশ পড়ে থাকতে দেখা যায়। এ নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ