ঢাকায় প্রতি ৪০ মিনিটে ডিভোর্স নিচ্ছেন একজন

শুধু ঢাকা নয় ঢাকার বাইরেও বিবাহ বিচ্ছেদের সংখ্যা ক্রমশ বাড়ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত বছরগুলির তুলনায় বিবাহবিচ্ছেদের সংখ্যা বেড়েছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকায়। প্রতি ৪০ মিনিটে একটি করে বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটছে সে দেশের রাজধানী শহরে। তবে শুধু ঢাকা নয় ঢাকার বাইরেও বিবাহ বিচ্ছেদের সংখ্যা ক্রমশ বাড়ছে।

ঢাকার দুই সিটি করপোরেশন এবং জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিচ্ছেদের আবেদন বেশি করছেন নারীরা। নারীদের বিচ্ছেদ চাওয়ার পিছনে স্বামীর হাতে নির্যাতন-নিপীড়ন দায়ী বলে জানা গিয়েছে। তবে বিচ্ছেদের পরে সমঝোতা হয়েছে এমন ঘটনার সংখ্যা ৫ শতাংশেরও কম। উল্লেখ্য বর্তমানে বাংলাদেশে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন চলমান। বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে এই আইন অনুযায়ী, তালাকের আবেদন পাঠাতে হয় ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের কার্যালয়ে।

কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালে তালাকের আবেদন জমা পড়েছিল মোট ১৩ হাজার ২৮৮টি। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনে জমা পড়েছে ৭ হাজার ৬৯৮টি আবেদন, উত্তর সিটিতে জমা পড়েছে ৫ হাজার ৫৯০টি আবেদন। হিসাব অনুযায়ী রাজধানীতে প্রতিদিন প্রায় ৩৭টি দাম্পত্য সম্পর্ক ভাঙছে, অর্থাৎ ৪০ মিনিটে ১টি করে বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটছে। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আবেদনের সংখ্যা ২ হাজার ৪৮৮টি। এর আগে ২০২০ ও ২০২১ সালে রাজধানীতে বিবাহবিচ্ছেদের আবেদনের সংখ্যা ছিল ১২ হাজারের বেশি। সিটি করপোরেশনের আধিকারিকরা জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের আবেদন বেশি আসতে দেখা যাচ্ছে স্ত্রীদের পক্ষ থেকে। প্রতি ১০টি তালাকের আবেদনের মধ্যে প্রায় ৭টি করেছেন স্ত্রী।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ