‘দুড়ুম, দুড়ুম, দুড়ুম’, ১১ সেকেন্ডে বন্ধুর বুকে তিন গুলি বিঁধে দিল পাষণ্ড, নৃশংস ঘটনা বন্দি ক্যামেরায়

Share:

নিজস্ব প্রতিনিধি, মেরঠ: মাটিতে শুয়ে এক যুবক। আর তাঁকে লক্ষ্য করে মাত্র ১১ সেকেন্ডে পর পর তিন গুলি ছুড়ল আর এক যুবক। আর ওই নারকীয় ঘটনা ক্যামেরাবন্দি করল আর এক বন্ধু। ক্যামেরাম্যানের কথাতেই ক্ষান্ত দিল বন্দুক হাতে থাকা যুবক। ১১ সেকেন্ডের এক হাড়হিম করা ঘটনা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। নারকীয় ঘটনাটি ঘটেছে মেরঠে। নিহত যুবকের পরিবারের তরফে ইতিমধ্যেই ছয়জনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই হাড়হিম করা ভিডিও দেখে আঁতকে উঠেছেন মেরঠের পুলিশ আধিকারিকরাও। মেরঠের পুলিশ সুপার বিপিন তাড়া জানিয়েছেন, ‘কাউকে গুলি করে হত্যা করে তা সমাজমাধ্যমে ভাইরাল করার ঘটনা আগে ঘটেনি। কী কারণে ওই নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

মাস কয়েক আগেই মেরঠের ‘নীল ড্রাম’ খুনের ঘটনা গোটা দেশবাসীকে হতবিহ্বল করে দিয়েছিল। ওই নৃশংস ঘটনা আলোড়ন ফেলে দিয়েছিল। সেই দুঃসহ স্মৃতি ঝাঁপসা হওয়ার আগেই সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ১১ সেকেন্ডের এক ভিডিও বাকরুদ্ধ করে দিয়েছে মেরঠবাসীকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, জিনসের প্যান্ট ও ছোপ-ছোপ দাগের জামা পরিহিত এক যুবক মাটিতে শুয়ে। আর তার বুক লক্ষ্য করে পর পর তিনটি গুলি ছুড়ছে আর এক যুবক। উন্মত্ত ওই যুবক আরও গুলি চালাত। তার আগেই ওই নারকীয় ঘটনা ক্যামেরাবন্দির দায়িত্বে থাকা এক যুবক বলে উঠেছে ‘আরে থাম।’ এর পরেই নিথর লাশ ফেলে মোটরবাইক চেপে চম্পট দিয়েছে ঘাতক ও তার সঙ্গী।

মেরঠের পুলিশ সুপার বিপিন তাড়া জানিয়েছেন, ‘সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে যে যুবককে গুলিতে এফোঁড়-ওফোঁড় করে দেওয়া হয়েছে তার নাম আদিল। যে গুলি চালিয়েছে এবং ওই খুনের ঘটনা ক্যামেরাবন্দি করেছে দুজনেই নিহতের বন্ধু। কী কারণে আদিলকে খুন করা হল তা খতিয়ে দেখা হচ্ছে।’ সমাজমাধ্যমে ভিডিও ভাইরাল হলেও ঘাতক ও তার বন্ধুর টিকি এখনও পর্যন্ত ছুঁতে পারেনি পুলিশ। ফলে স্থানীয়রা ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন।

‘পুলিশের মধ্যে দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

আচমকা হড়পা বানের কবলে পড়লে কী করবেন? প্রাণ বাঁচাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল