পাক সেনার ওপর হামলার পর ব্যাপক অভিযান, নিহত অন্তত ৩০ সন্ত্রাসী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলায় তিন দিন আগে সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছিল। তারপর থেকেই চলছে সেনা, পুলিশ যৌথ বাহিনীর একের পর এক অভিযান। বৃহস্পতিবার অর্থাৎ ৯ অক্টোবর রাতে পাকিস্তানের সেনাবাহিনীর আন্তদফতর সংযোগ বিভাগ আইএসপিআর এক বিবৃতি মারফত জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়েছিল। তাতে কমপক্ষে ৩০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। আইএসপিআর স্পষ্ট দাবি করেছে যে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে তারা বদ্ধপরিকর।

গত ৮ অক্টোবর বুধবার ওরাকজাই এবং পার্শ্ববর্তী জেলা কুররমের সংযোগ সড়কে নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তহেরিক- ই- তালিবান পাকিস্তান সেনাবাহিনীর একটি কনভয়কে লক্ষ্য করে হামলা চালায়। গুলি ও বোমা হামলার ফলে ২ সেনা আধিকারিক এবং ৯ জন সেনা কর্মী নিহত হন। আইএসপিআর নিহত দুই সেনা কর্মীর নাম পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিখ এবং মেজর তায়াব রাহাত।

জানা গিয়েছে , ৭ ও ৮ তারিখে ওরাকজাইয়ে অভিযান চালিয়ে সেনাবাহিনী ১৯ জন সন্ত্রাসীকে হত্যা করেছিল। ৮ অক্টোবর সকালে লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিখ এবং মেজর তায়াব রাহাতের নেতৃত্বে সেনাবাহিনী ওরাকজাই থেকে ফিরছিল। ওরাকজাই ও কুররম সংযোগ সড়কে কনভয় ওঠার কিছুক্ষণের মধ্যেই টিটিপি সন্ত্রাসীরা ব্যাপক গুলিবর্ষণ শুরু করে।

সন্ত্রাসীরা আগে থেকেই ওই এলাকায় লুকিয়ে ছিল। এরপর কিছু সময়ের মধ্যেই সড়কে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণ ঘটে। তার ফলে দুটি কনভয় উড়ে যায়। দুই আধিকারিক মারা যান। যদিও লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিখ, মেজর তায়াব রাহাত এবং সেনারা আলাদা গাড়িতে ছিলেন। এদিকে ৯ অক্টোবর ওরাকজাইয়ের পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার অপর জেলা ডেরা ইসমাইল খানেও সেনাবাহিনী অভিযান চালিয়ে আট জন সন্ত্রাসীকে হত্যা করে।

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

‘তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশও’, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

ময়দান মার্কেট খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিস, দ্রুত দোকান সরানোর নির্দেশ

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম