বোনাস হিসেবে কর্মচারিদের ৫০ মাসের বেতন দিল এই সংস্থা

গল্প নয়, এমন ঘটনাই ঘটেছে তাইওয়ানে।

Share:

নিজস্ব প্রতিনিধি, তাইপে: সংস্থার জন্য কর্মচারিরা নিজেদের উজাড় করে দিয়েছিলেন। নাওয়া-খাওয়া ভুলে দিন-রাত কাজ করেছিলেন। তাঁদের সেই পরিশ্রমের মূল্য পেলেন। কেননা কাজে খুশি হয়ে কর্মচারিদের ৫০ মাসের বেতনের সমপরিমাণ টাকা বোনাস হিসেবে দিলেন সংস্থার মালিক। গল্প নয়, এমন ঘটনাই ঘটেছে তাইওয়ানে। মালিকের এমন মহানুভবতায় কার্যত বাকরুদ্ধ সংস্থার কর্মচারিরা। তাঁরা স্বপ্নেও ভাবতে পারেননি, ৫০ মাসের বেতন বোনাস হিসেবে মিলবে।

তাইওয়ানের পণ্য পরিবহণ সংস্থা এভারগ্রিন মেরিন করপোরেশন গত বছর অর্থা‍ৎ ২০২২ সালে দুর্দান্ত মুনাফা করেছে। ২০২০ সালের তুলনায় ২০২২ সালে ১ লক্ষ ৭০ হাজার কোটির বেশি টাকা মুনাফা হয়েছে। আর সংস্থার ভাঁড়ার উপচে পড়ায় কর্মচারিদের স্টেলর বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেন মালিক। যে সমস্ত কর্মচারিরা তাইওয়ানে কর্মরত তাঁদেরই এই বিশেষ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত শুক্রবার প্রত্যেক কর্মচারিকে বিশেষ ইমেল পাঠিয়ে জানানো হয়, স্টেলার বোনাস হিসেবে ৫০ মাসের বেতনের সম পরিমাণ টাকা পাবেন তাঁরা। ওই ইমেল পেয়ে কর্মচারিরা চমকে যান।

তবে সাংহাইয়ে সংস্থার হয়ে কর্মরতরা স্টেলর বোনাস না পাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের মতে, এটা বৈষম্য ছাড়া আর কিছুই নয়। মালিকপক্ষের এমন সিদ্ধান্তে তাইওয়ানের বাইরে থাকা কর্মচারিদের মনোবল যথেষ্টই ধাক্কা খাবে। এ বিষয়ে বার বার যোগাযোগ করা হলেও এভারগ্রিন মেরিশ করপোরেশনের শীর্ষ আধিকারিকরা কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের