সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে সঞ্চালিকাকে প্রেম-প্রস্তাব

আশ্চর্য ঘটনার সাক্ষী সান ফ্রান্সিসকো

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রেমে যে কেউ পড়তে পারে। কারণ, প্রেমেরও ফাঁদ পাতা ভূবনে। কে কোথা ধরা পড়ে কে জানে।তাই বলে কিনা, লাইভ অনুষ্ঠান চলাকালীন প্রেমের প্রস্তাব(!)?এমনই এক আশ্চর্য ঘটনার সাক্ষী সান ফ্রান্সিসকো।শোনানো যাক এই আশ্চর্য প্রেম প্রস্তাবের গল্প। আর ঘটনাটি ঘটেছে ভ্যালেন্টাইনস ডে-তে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিবিএস-য়ে আবহাওয়ার খবর দর্শকদের সামনে তুলে ধরছিলেন সঞ্চালিকা ম্যারি লি। এমন সময় সেখানে হাজির অজিত নিনানের ফুটফুটে দুই কন্যা মিরিয়াম এবং ম্যাডি। তাদের হাতে গোলাপ। ম্যারি লি কিছুটা হতভম্ব হয়ে গিয়েছিলেন। আর তারপর যা হল, তাতে তাঁর জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হয়েছিল। দেখে, দুই মেয়ের বাবা অর্থাৎ তার বয়ফ্রেন্ড স্টুডিয়োতে ঢুকে পড়েছে। ব্যাপারটা এখানে থেমে থাকলে তাও হত। ওন এয়ার সে প্রেমের প্রস্তাব দিয়ে বসে। সম্প্রচার তখন শিকেয়। লোকে গোগ্রাসে গিলছে সেই অভাবনী দৃশ্য। সঞ্চালিকাকে তাঁর বয়ফ্রেন্ড বলছে, ‘ম্যারি তুমি আমার জীবনের সব। তুমিই আমার ধ্যানজ্ঞান। তোমার দেখতে অত্যন্ত সুন্দর। আমার মেয়েরাও তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। আমি চাই তুমি আমার জীবনপথের সঙ্গী হয়ে ওঠো। তুমি আমার প্রস্তাবে সাড়া দেবে না?’

এমনভাবে প্রস্তাব দিলে কার বা ক্ষমতা থাকে না করার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্য। ঝড়ের গতিতে সেটা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই তাদের দুহাত তুলে আশীর্বাদ করেছেন। আর এই ঘটনার কেন্দ্রীয় চরিত্র কী বলছেন?

‘সত্যি কথা কী, আমি একবারের জন্য কল্পনা করতে পারিনি এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হবে। ও যে আমায় এতটা ভালোবাসে সেটা বুঝতেই পারিনি। বুঝতে পারিনি, আমাকে প্রস্তাব দেওয়ার জন্য এতটা পথ ও পেরিয়ে আসবে।’

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়