টানা জয়ের বিশ্বরেকর্ড গড়ল নেইমারের আল হিলাল

Share:

নিজস্ব প্রতিনিধি: অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। মঙ্গলবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লিগের খেলায় আল-ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়ে টানা ২৮ ম্যাচে জয়ের রেকর্ড গড়েছে সৌদি প্রো লিগের ক্লাবটি। সেই সঙ্গে বিশ্বরেকর্ডও গড়েছে।

শীর্ষ লিগে খেলা দলগুলির মধ্যে টানা সর্বাধিক ম্যাচে জয়ের নজির ছিল আয়াক্সের। ১৯৭১-১৯৭২ মরসুমে কিংবদন্তি ফুটবল তারকা জোহান ক্রুয়েফের দল টানা ২৬ ম্যাচে জয় পেয়েছিল। ২০১৬-১৭ মরসুমে সেই রেকর্ড ভেঙে দেয় ওয়েলসের দ্য নিউ সেন্টস। টানা ২৭ ম্যাচে জয় পেয়েছিল দলটি। গত শুক্রবার সেই রেকর্ডে ভাগ বসিয়েছিল নেইমারের আল হিলাল। সৌদি প্রো লিগে আল রিয়াদকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছিল। আর মঙ্গলবার আল ইত্তিহাদকে হারানোর সঙ্গে সঙ্গে বিশ্বরেকর্ড গড়ে ফেলল। গত বছরে ২১ সেপ্টেম্বর দামাকের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল নেইমারের ক্লাব। তার পর থেকে অশ্বমেধের ঘোড়ার মতো অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলেছে। পর্তুগিজ কোচ হোর্হে জেসুসের শিষ্যরা  সৌদি লিগে ১৬ ম্যাচ, কাপ প্রতিযোগিতায় ৩ ম্যাচ এবং এএফসি চ্যাম্পিয়নস লিগে টানা ৯ ম্যাচে জয় পেয়েছে। ক্লাবের ইতিহাস গড়ার লগ্নে মাঠে থাকলেও খেলা হয়নি ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের। ফলে কিছুটা হলেও আফশোষ রয়েছে।

মঙ্গলবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে আল হিলালের জয়ের কাণ্ডারী আল শাহরানি ও ম্যালকম। দ্বিতীয়ার্ধে দুজনে গোল করে দলকে শুধু জেতাননি, নয়া বিশ্বরেকর্ড গড়ার ক্ষেত্রেও অবদান রেখেছেন। টানা জয়ের বিশ্বরেকর্ড গড়তে পেরে অভিভূত আল হিলালের পর্তুগিজ কোচ হোর্হে জেসুস। বাকরুদ্ধ কণ্ঠে তিনি বলেছেন, ‘সবটাই স্বপ্নের মতো মনে হচ্ছে। তবুও রেকর্ডের চেয়ে ট্রফি জয়কেই গুরুত্ব দিচ্ছি। কেননা, ট্রফি জিততে না পারলে সব লড়াই ব্যর্থ হয়ে যাবে।’

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের