চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিলিয়ন ভিউজের হিরো! চিনে নিন আড়াই ফুটের ভাইরাল কনটেন্ট ক্রিয়েটরকে

নিজস্ব প্রতিনিধি: উচ্চতা নয়, আত্মবিশ্বাসই আসল পরিচয়! এই কথাটাই যেন প্রতিদিন নতুন করে প্রমাণ করছেন তিনি। আড়াই ফুট উচ্চতার এক যুবক, যার হাসি, কথা বলার ভঙ্গি আর অভিনয় আজ সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফোটাছে।

বয়স মাত্র ২৪। উচ্চতা আড়াই ফুট হলেও স্বপ্ন আর জনপ্রিয়তায় তিনি আকাশছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় অমিত রায় এখন পরিচিত নাম, তবে নেটদুনিয়ায় তাঁকে সবাই চেনে ‘বাট কুলে’ নামেই। নিজের শারীরিক সীমাবদ্ধতাকে কখনও দুর্বলতা হিসেবে দেখেননি তিনি। বরং সেটাকেই ফানি কনটেন্ট তৈরি করে হয়ে উঠেছেন ভাইরাল ভিডিও ক্রিয়েটার।

আরও পড়ুন: মুখোশে স্বপ্ন বুনি নীলিমা চড়িদা গ্রামের এক অনন্য লড়াইয়ের মুখ

অমিতের ভিডিওর মূল আকর্ষণ তাঁর আদো আদো কথা, মুখভরা সংলাপ আর একেবারে স্বতঃস্ফূর্ত অভিনয়। কোনও কৃত্তিমতা নেই, নেই অতিরিক্ত নাটক। সবটাই সহজ,প্রাণখোলা আর মজার। সেই কারণেই তাঁর রিলগুলো মিলিয়নের পর মিলিয়ন ভিউ পাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

বর্ধমানের বাসিন্দা তিনি। কিন্তু এখন থাকেন ধরমপুর এলাকায় এই আত্মীয়ের বাড়িতে। আশেপাশের নানা জায়গায় ঘুরে ঘুরেই চলছে ভিডিও শুটিং। কখনও বাইকে চেপে, কখনও পুকুরপাড়ে,আবার কখনও খোলা মাঠে। জেলার পরিচিত-অপরিচিত নানা স্পটেই ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন ‘বাট কুলে’। রাস্তায় তাঁকে দেখামাত্রই থেমে যাচ্ছেন পথচলতি মানুষ। কেউ মোবাইল বের করে ভিডিও করছেন, কেউ আবার সেলফিতে মুহূর্ত বন্দি করতে ব্যস্ত। বিশেষ করে শিশুদের মতো তাঁর কথা বলার ধরন আর মজার ডায়লগে হাসির রোল পড়ছে ছোট-বড় সবার মধ্যেই।

Published by:

Share Link:

More Releted News:

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ