কল্পনা নয় বাস্তব, হৃদস্পন্দন দিয়েই খুলবে আইফোন!

Share:

নিজস্ব প্রতিনিধি: পাসওয়ার্ড, পিন, প্যাটার্ন, ফেস আইডি? স্মার্টফোন (Smartphone) আনলক (unlock) করার জন্য এগুলোই কী শেষ কথা? নতুন এক যুগের দ্বার খুলে দিতে পারে Apple। হৃদস্পন্দন দিয়েই আনলক (unlock) হতে পারে আপনার আইফোন (iPhone), ম্যাক বুক (MacBook) সহ অন্যান্য ডিভাইস!

হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন। কল্পবিজ্ঞান নয়, বাস্তবতার পথে এগোচ্ছে এই প্রযুক্তি। Apple-এর নতুন এক পেটেন্টে এই ইঙ্গিত মিলেছে। Apple watch -এ ECG ফিচারের মতোই, নতুন এই হার্ট লক (Heart lock) ব্যবহারকারীর হৃদস্পন্দন (Heart beat) যাচাই করে ডিভাইস আনলক (unlock) করবে।

Apple Insider -এর এক রিপোর্ট অনুযায়ী, এই পেটেন্টে বর্ণিত হয়েছে যে, ব্যবহারকারীর হৃদস্পন্দন অনুযায়ী তাঁকে শনাক্ত করা যাবে। এতে সুরক্ষা ও সুবিধা দুই-ই বাড়বে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় দুটি পয়েন্টের সংস্পর্শে: Apple watch -এর পিছনের সেন্সর যা হাতের সাথে সংযুক্ত এবং ডিজিটাল ক্রাউন যা ব্যবহারকারীর আঙুল দিয়ে স্পর্শ করা হয়। যখন ব্যবহারকারী ECG App চালু করে এবং ডিজিটাল ক্রাউন স্পর্শ করে, একটি সার্কিট সম্পন্ন হয়, যার মাধ্যমে Apple watch হৃদযন্ত্রের সংকেত মাপতে পারে।

পেটেন্টে আরও বলা হয়েছে, iPhone –এর বডিটিকেই হৃদস্পন্দন মাপার যন্ত্রে পরিণত করা যেতে পারে। তাহলে শুধু ফোন ধরলেই আনলক হয়ে যাবে। এছাড়া, হৃদস্পন্দন থেকে ব্যবহারকারীর মুডও বোঝা যাবে বলে পেটেন্টে উল্লেখ আছে। যেমন, ওয়ার্কআউট (workout)-এর সময় হৃদস্পন্দন অনুযায়ী মিউজিক পরিবর্তন করা যাবে।

Apple এই নতুন পথে কতটা এগিয়ে যাবে, তা দেখার অপেক্ষা। তবে প্রযুক্তিপ্রেমীদের জন্য অবশ্যই রোমাঞ্চকর খবর। অবশ্যই, প্রযুক্তি নিরাপত্তার নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। হৃদস্পন্দন যদি সত্যিই স্মার্টফোন আনলকের নির্ভরযোগ্য মাধ্যম হয়ে ওঠে, তাহলে তা নিঃসন্দেহে ব্যবহারকারীদের জন্য এক বিশাল সুবিধা হবে।

 

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩