সরকারি বঞ্চনার প্রতিবাদে সংসদ নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত ভিক্ষুকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: সরকারি কোনও সুবিধা জোটেনি ভাগ্যে। তাই ১৪ বছরেরও বেশি সময় ধরে ভিক্ষাবৃত্তি করেই জীবন নির্বাহ করছেন। সরকারি বঞ্চনার প্রতিবাদে তাই জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলরের বাসিন্দা আবুল মুনসুর ফকির। নির্বাচন কমিশন এখনও ভোট নির্ঘন্ট ঘোষণা করেনি। কিন্তু সেই ভোট নির্ঘন্টের  জন্য অপেক্ষা করে বসে নেই মুনসুর। মানুষের দরজায়-দরজায় দু’হাত পেতে সাহায্য ভিক্ষার পাশাপাশি ভোট ভিক্ষাও চালাচ্ছেন।

দারিদ্র্যের সঙ্গে লড়াই করেই বেড়ে ওঠা বইলর ইউনিয়নের বড়পুকুরপাড় গ্রামের বাসিন্দা আবুল মুনসুরের।আর্থিক অস্বচ্ছলতার জন্য ছোট বয়সেই দিনমজুরের কাজে নামতে হয় তাকে।বিয়ের পর অন্যের রিকশা ভাড়ায় চালিয়ে সংসারের জোয়াল টানছিলেন। কিন্তু ফের ভাগ্যের হাতে মার খেয়েছিলেন। কঠিন রোগে আক্রান্ত হয়ে কায়িক পরিশ্রমের ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। তার পরেই ভিক্ষাকে বেছে নিয়েছিলেন পেশা হিসেবে। গত ১৪ বছর ধরে ভিক্ষা করেই চলছে তার সংসার। সরকারি কোনও সুযোগ-সুবিধা জোটেনি ভাগ্যে।

প্রশাসনের উদাসীনতা আর বঞ্চনার প্রতিবাদ জানাতে জনপ্রতিনিধি  হওয়ার স্বপ্ন জেগেছিল মুনসুরের মনে। গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। অনেকে ব্যঙ্গ করেছিলেন। আবার অনেকে সমর্থনও জানিয়েছিলেন। নির্বাঢনী ফলাফল দেখে স্থানীয় বাসিন্দারা চমকে গিয়েছিলেন। পাঁচ প্রার্থীর মধ্যে চশমা প্রতীক নিয়ে ৩৭৭ ভোট পেয়ে চতুর্থ হয়েছিলেন। আর তাতেই এক লহমায় অনেকটা আত্মবিশ্বাস বেড়েছে ষাটোর্ধ্ব  মুনসুরের। এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত ১০-১২ দিন ধরেই এক হাতে পোস্টারের ব্যাগ, অন্য হাতে আঠার বালতি নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে ভোট দেওয়ার আবেদন জানানো পোস্টার সাঁটিয়ে চলছেন দেওয়ালে-দেওয়ালে। আর ষাটোর্ধ্ব মানুষটিকে উ‍ৎসাহ জোগাচ্ছেন অনেকেই।

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ভিক্ষার ছলে মোবাইল চুরি! পুলিশের জালে ভিন রাজ্যের গ্যাং

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট