একবার জাল ফেলতেই উঠল ৪০ লাখ টাকার ইলিশ!

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, ‘ওপরওয়ালা যব ভি দেতা, দেতা ছপ্পর ফড়কে’। টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে গিয়ে কার্যত বিশাল দাঁ্-ও মেরেছেন ম‍ৎস্যজীবী মিজান মাঝি। একবার জাল ফেলেই তুলে ফেললেন ৪০ লাখ টাকার ইলিশ। ওপরওয়ালার অদৃশ্য কৃপাদৃষ্টিতে কার্যত ভাগ্য বদলে গিয়েছে ৪৫ বছর বয়সী ম‍ৎস্যজীবীর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬৫ দিনের নিষেধাজ্ঞার শেষে গত সপ্তাহের মঙ্গলবার সঙ্গীদের নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরের শেষপ্রান্ত বয়ায় মাছ ধরতে যান মিজান মাঝি। রবিবার বিকেলে ওই জাল তুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় মিজান ও তাঁর সঙ্গীদের। কেননা, জালে ধরা পড়েছে ঝাঁকে-ঝাঁকে ইলিশ। দেরি না করে ওই বিপুল পরিমাণ ইলিশ নিয়ে ফিরে আসেন। সোমবার বিকেলে মৎস্য বন্দর মহিপুরে নিলামে তোলা হয় ওই ইলিশ। ৯৬ মণ রুপোলি শস্য বিক্রি করে ৩৯ লাখ ৭০ হাজার টাকা পেয়েছেন মিজান ও তাঁর সঙ্গীরা।

একবার জাল ফেলেই যে ৯৬ মণ ইলিশ পাবেন তা কল্পনাতেও ভাবতে পারেননি মিজান। কথায়-কথায় বললেন, ‘৬৫ দিন মাছ ধরা নিষেধ ছিল। নিষেধাজ্ঞা ওঠার পরে সাগরে নেমে যে এত মাছ পাব, তা ভাবতে পারিনি। ধারদেনায় জর্জরিত হয়ে  পড়েছিলাম। ওই দেনা শোধ করব এবার। নিশ্চিন্তে কিছুদিন কাটাতে পারব।’ মিজান মাঝির জালে প্রায় ৪০ লাখ টাকার ইলিশ ওঠার কথা চাউর হয়ে গিয়েছে। কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য আধিকারিক অপু সাহা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘৬৫ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল। ম‍ৎস্যজীবীরা সেই নির্দেশ অক্ষরে-অক্ষরে পালন করে চলেছেন। ফলে জেলেদের জালে এখন বেশি পরিমাণে ইলিশ ধরা পড়ছে।’

 

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ভিক্ষার ছলে মোবাইল চুরি! পুলিশের জালে ভিন রাজ্যের গ্যাং

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট