জানেন কী, যমের দুয়ারে কাঁটা দিতে ঘটা করে চিত্রগুপ্তের পুজো হয় বাংলার এই গ্রামে?

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামীকাল রবিবার(৩ নভেম্বর)মহাসমারোহে পালিত হতে চলেছে ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করবে বোনেরা।ভাইয়ের মঙ্গল করতে আপনি কী জানেন এইসময়টা কার পুজো করা হয় ? কথায় আছে যমরাজ হল মৃত্যু ও ন্যায়বিচারের দেবতা।তবে তাঁকে খুশি করা অত সহজ নয়।তাই যমের দুয়ারে কাঁটা দিতে তাঁরই অ্যাসিস্ট্যান্ট চিত্রগুপ্তের পুজো করা হয়। হুগলির আরামবাগের বাতানাল গ্রামে চিত্রগুপ্তের পুজো দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এখানকার কায়স্থ সমাজ এই পুজো অর্চনা করে আসছেন ভাই দ্বিতীয়ার দিনে।

হিন্দুধর্মে কথিত আছে,চিত্রগুপ্তের খাতাতেই মানুষের পাপ পুণ্যের হিসেব লেখা থাকে। আর সেই মতোই ঠিক হয়, মৃত্যুর পর ব্যক্তির স্বর্গ হবে নাকি নরক। এমনকি কার কত বছরের আয়ু হবে তাও নাকি খাতায় লিখে রাখে যমরাজের এই অ্যাসিস্ট্যান্ট। বাতানলের কায়স্থ সম্প্রদায়ের বিশ্বাস, চিত্রগুপ্ত তাদেরই বংশধর ছিল। তাই তারা এই পুজো করে।

ভাইফোঁটা উপলক্ষে পুজো প্রত্যেক বছরই পুজো হয় চিত্রগুপ্তের। বাতানল কায়স্থ পাড়ায় চিত্রগুপ্ত পুজো কমিটি রয়েছে। সকাল থেকেই সেখানে পুজো শুরু হয়। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন এই পুজো দেখতে। প্যান্ডেল করে, প্রতিমা এনে চলে পুজোপাঠ। ঢাক, ঢোল বাজিয়ে, নৈবেদ্য সাজিয়ে চলে চিত্রগুপ্তের পুজো।

শোনা যায়, একবার ব্রহ্মার সামনে গিয়ে যমরাজ তার কাজ সামলানোর জন্য একজন ধার্মিক ন্যায়পরায়ণ, বুদ্ধিমান, বেদ জ্ঞান সম্পন্ন এবং লেখায় পটু সহকর্মী চেয়ে আবেদন করেন। এরপর ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। ধ্যানের শেষে চোখ খুলে তিনি দেখলেন সামনে খাতা কলম হাতে একজন দাঁড়িয়ে। তিনি তার নাম দিলেন চিত্রগুপ্ত। অল্প কালের মধ্যে যমরাজের সঙ্গে সঙ্গে ব্রহ্মার খুব প্রিয় পাত্র হয়ে উঠলেন চিত্রগুপ্ত। পরে ঋষি সুশর্মার কন্যা ইরাবতীর সঙ্গে এবং মনুর কন্যা দক্ষিণার সঙ্গে তার বিবাহ দেন ব্রহ্মা।

আরও পড়ুন : ভাইফোঁটার আগেই জেনে নিন এর উৎপত্তি হয়েছিল কোথা থেকে ?

এই পুজোর উদ্যোক্তা জানান, ‘আমার পিতামহ ভূপাল চন্দ্র সরকার ১১৭ বছর আগে এই পুজোর সূচনা করেন। আমরা কায়স্থ সম্প্রদায়ের মানুষ চিত্রগুপ্তদেব কে আমাদের প্রপিতামহ বা পূর্বপুরুষ বলে মনে করি। বর্তমানে এই গ্রামের কায়স্থ পাড়ার একুশ ঘর বাসিন্দা মিলে এই পুজো করা হয়। আমরা কার্য্য উপলক্ষে কলকাতা এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকলেও পুজোর সময় এখানে এসে একসঙ্গে মিলিত হই। এই উপলক্ষে বিচিত্রানুষ্ঠান, ছেলেমেয়েদের বিভিন্ন রকম খেলাধুলা ইত্যাদির আয়োজন করা হয়।’

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর