গুটখা-তামাক ছাড়লেই গ্রামে ফের মিলবে বিদ্যু‍ৎ, তালিবানি নিদান বিজেপি বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি: অদ্ভুত মন্তব্য এবং অত্যাশ্চর্য কীর্তিকলাপে বিজেপি নেতৃত্বদের জুরি মেলা ভার। কেউ দুধে সোনা খুঁজতে ব্যস্ত। আবার কেউ বা গোমূত্র ও গোবর নিয়ে ভাষণ শুরু করলে সহজে থামতে চান না। আবারও এক নয়া উদাহরণ সৃষ্টি করলেন মধ্যপ্রদেশের বিজেপির বিধায়ক প্রদীপ প্যাটেল(BJP MLA Pradeep Patel)। গ্রামের সমস্যার সমাধান করতে গিয়ে গোটা গ্রামবাসীকে কার্যত বিপাকে ফেলে দিলেন এই বিধায়ক।

আরও পড়ুনঃ ৪ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন ১৫ বছর বয়সী কিশোরের, হাসপাতালে ভর্তি খুদে

এদিন গ্রামের সাধারণ মানুষদের তরফ থেকে এক গুরুতর সমস্যার সমাধানে পিটিশন দায়ের করা হয়েছিল মওগঞ্জের বিজেপি বিধায়ক প্রদীপ প্যাটেলের কাছে। কিন্তু সেই পিটিশনের সমাধান না করেই উলটে গ্রামবাসীদের আরও বিপদে ফেলে দেন বিজেপি বিধায়ক। সামান্য গুটকা-তামাককে হাতিয়ার করে গ্রামবাসীদের খোঁচা দিতেও ছাড়েননি বিধায়ক প্রদীপ প্যাটেল। এদিনের জনতার দরবার আলোচনা সভায় এক যুবক তাঁদের গ্রামের বিদ্যুতের সমস্যা নিয়ে বিধায়ককে অভিযোগ জানায়। গ্রামে ট্রান্সফরমারের ত্রুটির কারণে সঠিক বিদ্যুৎ পরিষেবা মিলছে না বলেও অভিযোগ জানান ওই যুবক। কিন্তু অভিযোগ জানানোর সময় যুবকের মুখে ছিল গুটকা, আর এই বিষয়টিকেই তৎক্ষণাৎ নিজের হাতিয়ারে পরিণত করেন ওই বিধায়ক।

আরও পড়ুনঃ পড়ুয়াদের ট্যাবের টাকা লোপাটে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ

যুবকের মাকে ফোন করে তাঁর ছেলের নেশা করার ব্যাপারে অভিযোগ জানান ওই বিধায়ক। এবং এরপর গ্রামবাসীদের উদ্দেশ্য তিনি ঘোষণা করেন, যতদিন না পর্যন্ত এই গ্রামের সকল বাসিন্দা গুটকা-তামাক ইত্যাদি নেশাদ্রব্য বর্জন করছে ততদিন গ্রামে বিদ্যুতের সমস্যার সমাধান হবে না। এই ঘোষণা শোনার পর কার্যত থ মেরে যান গ্রামবাসীরা। কারণ শুধু পুরুষ নয়, সেখানকার একাধিক এলাকায় মহিলাদের মধ্যেও নেশা করার চল রয়েছে। এমতাবস্থায় রাতারাতি নেশা ছেড়ে দেওয়া প্রায় অসম্ভব। প্রকৃতপক্ষে, নিজের দায়িত্ব এড়াতেই এহেন চাল চেলেছেন বিধায়ক প্রদীপ প্যাটেল। তিনি ভালো করেই জানেন, সকল গ্রামবাসী কখনই এত সহজে নেশাদ্রব্য বর্জন করতে পারবে না। ফলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না।‌ গ্রামবাসীদের অসচেতনতার দোহাই দিয়ে দায়িত্ব এড়ানো যাবে খুব সহজেই। বিজেপি বিধায়কের এই কীর্তি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাঁর মন্তব্য শুনে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

দিওয়ালির পরেই বিদেশের মাটিতে বসছে হায়দরাবাদ সানরাইজার্সের মালকিন কাব্যার বিয়ের আসর?

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

৩৮২ কোটিতে বিক্রি ফেরারির প্রথম ইভি, কে হলেন গাড়ির মালিক?

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচারের ঝাঁঝে জমবে দুপুরের ভোজ! বানিয়ে নিন আচারি পনির পোলাও

বাজারে সবজির আকাল? বরবটি-চিংড়ির ভর্তাতেই দুপুরের মেনু হবে জমজমাট

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’

শুধুমাত্র মেয়েদের জন্য, ঢাকার ৯ রুটে ছুটবে ডাবল ডেকার গোলাপি বাস