যুদ্ধ শুরু হতেই চিনে বেড়েছে ইউক্রেনীয় মেয়েদের চাহিদা, বলছে সমীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক দুই করে বাড়তে বাড়তে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন পদার্পণ করল ২১ তম দিনে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নামে যে আগ্রাসন শুরু করেছে রাশিয়া তার জেরে ইতিমধ্যেই অর্ধেকেরও বেশী ইউক্রেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাস্তুহারা হয়েছে কয়েক লক্ষ্য মানুষ। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে চিন। সাম্প্রতিক একটি রিপোর্ট জানা গিয়েছে রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালানোর পর থেকেই চিনে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে ইউক্রেনীয় মেয়েদের চাহিদা। চিনের একাধিক বিবাহযোগ্য ব্যক্তিই নাকি ইউক্রেনীয় মহিলা খুঁজে চলেছেন। সোশ্যাল মিডিয়া থেকে চিনের একাধিক ম্যাট্রিমনিয়াল সাইট সব জায়গাতেই এই ২১ দিনেই কার্যত  তুঙ্গে পৌঁছেছে ইউক্রেনীয় মেয়েদের চাহিদা।

জাতি সংঘের রিপোর্ট জানাচ্ছে সাম্প্রতিক রুশ সংঘাতে ইতিমধ্যেই বাস্তুহারা হয়েছেন প্রায় ২১ লক্ষ মানুষ। তাঁদের সিংহভাগই এই মুহূর্তে উদ্বাস্তু হয়ে কোনও না কোনও প্রতিবেশী দেশের সীমান্ত রাত কাটাচ্ছেন। অন্যদিকে চিনে এই মুহূর্তে চরম পর্যায়ে পৌঁছেছে লিঙ্গ বৈষম্যের সমস্যা। এই দেশের অধিকাংশ বিবাহযোগ্য পুরুষই বিয়ে করার জন্য মেয়ে পাচ্ছেন না। বিগত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে কমেছে মেয়েদের জন্মের হার। আর তাই এই সমস্যা দুএর করতে এই মুহূর্তে নিরাশ্রয় ইউক্রেনীয় মহিলাদের দিকে ঝুঁকেছেন চিনের পুরুষরা।

উল্লেখ্য, চিনে গত ১৫ বছর ধরে লাগু এক সন্তান আইন। দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে কোনও পরিবারের একের বেশী সন্তান থাকলেই নাগরিকত্ব হারাতে হয়। এর জেরে অধিকাংশ পরিবারই তাঁদের একমাত্র সন্তান হিসাবে পুত্রসন্তানই চাইছেন। তারই প্রভাব পড়েছে লিঙ্গ বৈষম্যের ওপর। চিনে মেয়েদের সংখ্যা বিগত কয়েক বছরে এতটা কমে গিয়েছে যে বিবাহযোগ্য পাত্রী কার্যত দুর্লভ একটি জিনিসে পরিণত হয়েছে। অন্যদিকে ইউক্রেনে আবার উলট পুরান। এই দেশে বরাবরই ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশী। ফলে দুইয়ে দুইয়ে চার হয়ে রাতারাতি ইউক্রেনীয় মেয়েদের খোঁজে নেমেছে চিনের ছেলেরা।

ওই রিপোর্ট বলছে এই ২১ দিনের মধ্যে অন্তত ৭৪৮ পুরুষ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ম্যাট্রিমোনিয়াল সাইটে ইউক্রেনীয় মেয়েদের খোঁজ করেছেন। অন্যদিকে ৭০ জন ইউক্রেনীয় মহিলাও চিনা পুরুষদের খোঁজ করেছেন। তবে সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হল ইতিমধ্যেই ৮ থেকে ৯ জন জুটির বিবাহও সম্পন্ন হয়েছে। 

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে