বদলের বাংলাদেশে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনের শহিদের কন্যার আত্মহত্যা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একাত্তরের মুক্তিযুদ্ধে পাক হানাদারবাহিনী তথা গণধর্ষকদের দোসর  মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে ধর্ষকরা।  শুধু তাই নয়, হুমকিও দিয়ে চলেছে নির্যাতিতাদের। এবার ধর্ষণের মামলায় সুবিচার না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিল জুলাই আন্দোলনে শহিদ জসিমদ্দিনের কিশোরী কন্যা লামিয়া হাওলাদার। গতকাল শনিবার (২৬ এপ্রিল) রাতে ‎নিজেদের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় লামিয়া। সুইসাইড নোটে ইউনূস সরকারের পুলিশের ধর্ষক বান্ধবে পরিণত হওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে শহিদ কন্যা। ওই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে।

গত বছরের জুলাইয়ে শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনে সামিল হয়েছিলেন পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের জসিম হাওলাদার। আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে প্রাণ হারাতে হয়েছিল। গত ১৮ মার্চ বাবার কবরে প্রার্থনা শেষে দাদুর (মায়ের বাবা) বাড়িতে যাচ্ছিলেন জসিমের কলেজ পড়ুয়া ১৭ বছরের কিশোরী কন্যা লামিয়া। পথে নলদোয়ানিতে একই গ্রামের দুই যুবক সাকিব মুন্সি এবং সিফাত মুন্সি কিশোরীর পথ আটকে তাকে জোর করে তুলে পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে কিশোরীকে বিবস্ত্র করে ধর্ষণ করে। নগ্ন অবস্থায় নির্যাতিতার ছবি মোবাইল বন্দি করে। এমনকি মুখ খুললে নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ধর্ষকরা।

বাড়ি ফিরে কাউকে ধর্ষণের ঘটনা জানায়নি নির্যাতিতা। বুধবার (১৯ মার্চ) নিজেই দুমকি থানায় গিয়ে সাকিব ও সিফাতের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করে। অভিযোগ পেয়েই শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায় পুলিশ। চাপে পড়ে দুই ধর্ষককে আটক করেন তদন্তকারীরা। কিন্তু কয়েকদিনের মধ্যেই জামিন পেয়ে যায় দু্ই ধর্ষক। জামিন পাওয়ার পরেই লামিয়া ও তার পরিবারের সদস্যদের ধর্ষণ মামলা প্রত্যাহারের জন্য লাগাতার হুমকি দিতে থাকে। পুলিশের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জানানো সত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে দুমকি থানার ওসি জাকির হোসেনও ধর্ষকদের পক্ষ নিয়ে মামলা প্রত্যাহারের পরামর্শ দেন। ফলে এক অব্যক্ত যন্ত্রণা নিয়েই দিন কাটাতে হচ্ছিল লামিয়া ও তার পরিবারের সদস্যদের।

লামিয়ার মামা সাইফুল ইসলাম জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য রবিবার বিকালে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল। শনিবার মার্কেট থেকে কিছু নতুন পোশাকও কিনেছিল। রাত আটটা নাগাদ লামিয়ার মা ছোট মেয়েকে বাড়ির  পাশেই মাদ্রাসায় দিয়ে আসতে যান। ফিরে এসে তিনি দেখেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বড় মেয়ে।’ ক্ষোভ উগরে দিয়ে সাইফুল বলেন, ‘জুলাই আন্দোলনে আমার বোন স্বামীহারা হলো। এখন মেয়েকে হারাল। লামিয়ার ধর্ষকরা জামিন পেয়ে গিয়েছে। আমরা কার কাছে বিচার চাইব? কে সুবিচার দেবে? বদলের বাংলাদেশে এটাই কী প্রাপ্য ছিল?’

আজকের রাশিফল: বহু বছরের পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হবে, পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র