অস্ত্রোপচার ছাড়াই কিশোরের গোপনাঙ্গ থেকে ধাতব হুক বার করলেন চিকিসৎকরা!

এক্স-রে রিপোর্ট দেখে চিকিৎসকদের চক্ষু চড়কগাছে উঠে গিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক্স-রে রিপোর্ট দেখে চিকিৎসকদের চক্ষু চড়কগাছে উঠে গিয়েছিল। সেখানে দেখা গিয়েছিল যে, ১১ বছরের কিশোরের গোপনাঙ্গে আটকে রয়েছে ধাতব হুক। যা দেখে  রীতিমতো চাপে পড়ে যান সকলে। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন থাকায় কোনও ক্ষতি হয়নি। কোনওরকম অস্ত্রোপচার ছাড়াই শিশুটির গোপনাঙ্গ থেকে ধাতব হুকটি বার করে ফেলেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে ইরানের ইয়াজদ নামক এলাকায়।

জানা গিয়েছে, বক্সিং ব্যাগ ব্যবহার করার সময় একটি দুর্ঘটনার জেরে ওই কিশোরের মূত্রনালীতে ধাতব হুকটি খুব বাজেভাবে আটকে যায়। সেই সঙ্গে আঘাতও পায় সে। যার জেরে শিশুটির পরিবারের লোকেরা তাকে নিয়ে ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েছিল। কিন্তু সহজেই সব বিপদ কেটে যায় এবং মূত্রনালীর কোনও ক্ষতি ছাড়াই হুকটি বার করে ফেলা যায়।

ইরানের শহিদ সাদোগি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা কোনওরকম অস্ত্রোপচার ছাড়াই শিশুটির শরীরের বিপজ্জনক জায়গায় আটকে থাকা ধাতব হুকটি বার করে ফেলতে সক্ষম হন। তবে এই কাজটি করার সময় তার শরীরে অ্যানাস্থেশিয়া প্রয়োগ করে তাকে অজ্ঞান করে দেওয়া হয়। এরপর ৬ দিন শিশুটিকে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। আর পুরোপুরি সেরে উঠতে সময় লেগেছিল প্রায় দু’সপ্তাহ। এরপর ডাক্তাররা শিশুটিকে পুনরায় পরীক্ষা করে দেখতে পায় যে আর কোনও বিপদ নেই। আঘাত লাগা জায়গা স্বাভাবিক হয়ে গিয়েছে।  

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়