সাঁতারে সোনা জিতে প্রিয় সারমেয়কে পদক উ‍ৎসর্গ ডাচ সাঁতারুর

Share:

নিজস্ব প্রতিনিধি: অলিম্পিক্সে সোনা জেতার স্বপ্ন প্রত্যেক ক্রীড়াবিদই দেখেন। কিন্তু সেই স্বপ্ন সবার জীবনে সত্যি হয় না। যাদের স্বপ্ন সত্যি হয়, তাঁরা আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না। নানা উপায়ে সেই পদক জয়কে সেলিব্রেশন করেন তাঁরা। কেউ বাবা-মাকে কিংবা বন্ধু-বান্ধবীকে, কেউ আবার প্রিয় মানুষকে পদক উ‍ৎসর্গ করেন। কিন্তু বৃহস্পতিবার বেনজির কাণ্ড ঘটিয়েছেন নেদারল্যান্ডসের সাঁতারু শ্যারন ফন রাউভেনডাল। প্যারিস অলিম্পিক্সে মেয়েদের ১০ কিলোমিটার ম্যারাথন সাঁতারে সোনা জেতার পরেই স্বপ্নের পদক উ‍ৎসর্গ করেছেন প্রিয় কুকুরকে।

এদিন স্যেন নদীতে ২ ঘণ্টা ৩ মিনিট ৩৪.২ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের ১০ কিলোমিটার ম্যারাথন সাঁতারে নেদারল্যান্ডসকে সোনার পদক এনে দিয়েছেন শ্যারন ফন রাউভেনডাল। স্বপ্ন সত্যি হওযার পরে প্রিয় কোচকে ধরে যেমন কেঁদেছেন, তেমনই ডান কবজিতে আঁকা উল্কির দিকে বার বার তাকাতে থাকেন। সেই উল্কিতে লেখা ছিল দুই অক্ষরের এক শব্দ ‘রিও’। তা দেখেই সবাই বুঝে গিয়েছিলেন ‘রিও’ তার প্রিয়জনই হবে।

তবে পরে জানা গিয়েছে এই ‘রিও’ রাউভেনডালের প্রিয় কোনও শহর নয়, এমনকি প্রিয় মানুষও নন। তাঁর পোষ্য সারমেয়, চলতি মে মাসে যে পৃথিবীর মায়া কাটিয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গিয়েছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়েদের ম্যারাথন সাঁতারে সোনা জয়ী ৩০ বছরের ডাচ সাঁতারু বললেন, ‘সাঁতার যেমন আমার জীবনের সব কিছু, সেও (মৃত কুকুর রিও) আমার জীবনের সব কিছু ছিল। মে মাসে ওর শারীরিক জটিলতা দেখা দিলে কিছুক্ষণের মধ্যে মারা যায়। এরপর আমার পৃথিবী থমকে গেল। ওর জন্যই আমি আরও একবার সাঁতার কাটতে চেয়েছিলাম।’

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের