সোলোমন নামের কচ্ছপকে বাঁচাতে ব্রিটেনে বন্ধ হল ট্রেন চলাচল

Share:

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার প্রযু্ক্তিগত ত্রুটির কারণে ব্রিটেনের একাধীক ট্রেনযাত্রী সমস্যায় পড়েন। বিভিন্ন স্টেশন থেকে থেকে ট্রেন ছাড়তে দেরি হওয়ায় ভোগান্তির আর শেষ ছিল না যাত্রীদের। এইদিন সন্ধ্যেবেলায় অ্যাসকট-ব্যাগশট রুটে ট্রেন চলাচল কিছুক্ষণ দেরি হওয়ায় চিন্তিত হয়ে পড়েন। পাশাপাশি  বিরক্ত বোধ করেন তাঁরা।

জানা গেছে ট্রেন দেরি হওয়ার কারণ আর কিছুই না। একটি কচ্ছপের কারণে এই ঘটনা ঘটেছে। ব্রিটেনের দক্ষিণ-পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ এক সংবাদমাধ্যমকে জানান, ট্রেনটির চালক দেরি হওয়ার  কারণ ব্যাখা করেন।সন্ধ্যা ৬ টার একটু পরে তিনি অ্যাসকট স্টেশনের কাছে রেললাইনের ওপর একটি কচ্ছপ দেখতে পেয়েছিলেন। সেই কচ্ছপটির নাম হল সোলোমন। তার কারণেই কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল।

রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টিকে মজার ছলে জানান, কচ্ছপটি দ্রুততম গতিতে ব্যাগশটের দিকে এগিয়ে যাচ্ছিল। খবর পেয়ে প্রযুক্তিবিদরা সেখানে পৌঁছোন।রেললাইন থেকে সরিয়ে কচ্ছপটিকে সরিয়ে দেন। পরে রেলের কর্মীরা কচ্ছপটিকে অ্যাসকট স্টেশনে নিরাপদ স্থানে নিয়ে আসে। এই সময় কচ্ছপটিও ভ্র্রমণের ইচ্ছে পূর্ণ হয়। ট্রেনে কিছুটা সময় কচ্ছপটি চড়ে নিরাপদ স্থানে ফিরে আসে।

রেলের কর্মীরা ভেবেছিলেন কচ্ছপটিকে একটি পশুপাখি রক্ষণাবেক্ষণ কেন্দ্রে রেখে আসবেন। যেখানে সে সুরক্ষিত থাকবে। অবশেষে কচ্ছপটির মালিককে খুঁজে পাওয়া যায়। তিনি রাত আটটার দিকে সোলোমনকে(কচ্ছপ) চিনতে পারেন। এবং রেল কর্মীদের থেকে নিয়ে নেন। নিরাপদে সোলোমনকে বাড়িতে নিয়ে আসেন মালিক।

 এই ঘটনায় দক্ষিণ-পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন। ট্রেন দেরি হওয়ার ব্যাখা দিয়ে জানিয়েছেন, সোলোমন নামের কচ্ছপটি সম্ভবত বেষ্টনীর ফাঁক দিয়ে প্রবেশ করে রেললাইনে উঠে পড়েছিল। পরীক্ষা-নিরীক্ষা করে জানা গিয়েছে, এই ঘটনায় কচ্ছপটির কোনো ক্ষতি হয়নি। রেল কতৃপক্ষ আরও জানায়, এই ঘটনায় কারও কোন ক্ষতি হয় নি। কচ্ছপটির পাশাপাশি যাত্রীরাও নিরাপদে বাড়ি ফিরে গিয়েছে।

ফের বাংলাদেশ দলের অধিনায়ক হলেন সাকিব আল হাসান

অনুব্রত ঘনিষ্ঠ পাথরসম্রাট টুলু মণ্ডলের দুটি প্রাসাদোপম বাড়ির হদিশ,তদন্তে পুলিশ

হুমায়ূনের দেওয়া চেক বাউন্স! ফুটবলারদের টাকা মেটাতে গিয়ে বিপাকে মহমেডান স্পোর্টিং

সন্ধের আড্ডার সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন চিংড়ির কাটলেট

‘কথায় কথায় রেফার চলবে না,’ হাসপাতালের সুপারকে কড়া নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

‘হিসেব মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, দুঃসংবাদ শোনালেন দিলীপ

বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের