চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানে প্রথম সুন্দরী প্রতিযোগিতায় বাজিমাত চিকিৎসক শাফাকের

নিজস্ব প্রতিনিধিঃ এই প্রথম সেরা সুন্দরীর খোঁজে এক বিশেষ প্রতিযোগীতার আয়োজন করল পাকিস্তান। সেই সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হলেন লাহোরের শাফাক আখতার। যিনি পেশায় একজন চিকিৎসক। মিস পাকিস্তান ইউনিভার্সাল ২০২২ এর খেতাব পেলেন তিনি।  কানাডায় ভার্চুয়ালি আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। রক্ষণশীল দেশ হিসাবেই বরাবর পরিচিত পাকিস্তান। সেই দেশের মহিলাদের নিজের মতে চলতে বেশ বেগ পেতে হয়। সেই জায়গা তঘেকে দাঁড়িয়ে এমন এক প্রতিযোগিতা ও তাতে জয়লাভ করা কার্যতই নজির সৃষ্টি করে। এই প্রথম এই সৌন্দর্যের প্রতিযোগিতার আয়োজন করল এই দেশ।

এমন শিরোপা পেয়ে কার্যত আপ্লুত শাফাক। আগামী দিনেও তিনি এমন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের ও নিজের দেশের নাম আলো করবেন বলে জানিয়েছেন। এদিন ফলাফল ঘোষণার পর শাফাকের মাথায় মুকুট তুলে দেন মিস পাকিস্তান ইউনিভার্স সামান শাহ।   শাফাক ছাড়াও এই প্রতিযোগিতায় ছিলেন বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন বিজয়ী। মিস পাকিস্তানি গ্লোবালের স্বীকৃতি পেয়েছেন মিস সানা হায়াত। মিসেস পাকিস্তানি ওয়ার্ল্ড এর খেতাব পেয়েছেন মিসেস নাদা খান। মিস্টার পাকিস্তানি গ্লোবাল এর খেতাব পেয়েছেন মুহাম্মদ ওমর । পাকিস্তানের প্রথম ট্রান্স বিউটি কুইনের শিরোপা পেয়েছেন সায়রা রাই। মিস পাকিস্তান ২০২০-র শিরোপা পেয়েছেন আরিজ চৌধুরী ও ডক্টর ইজাজ ওয়ারিশ। 

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে ৫গোপন তথ্য, জানলে অবাক হবেন

‘উনি কি গায়িকা ছিলেন?’ হাসতে হাসতে আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা, বিপাকে বিজেপির মেয়র

বন্ধুর পাশে দাঁড়াতে ৩৭ লাখের গাড়িকেই দোকান বানালেন জার্মানি ফেরত বিজ্ঞানী

দোকানদার নামাজে যেতেই ক্যাশবাক্স খালি করে পালাল চোর বাবাজি, লুঠপাট ফুটে উঠল CCTV-তে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ