সিঙ্গারা থেকে চিকেন বিরিয়ানি, প্রবাসী ভারতীয়র ব্যতিক্রমী থ্যাঙ্কস গিভিংয়ে উচ্ছ্বসিত সমাজ মাধ্যম

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী একজন প্রবাসী ভারতীয় জিভে জল আনা থ্যাঙ্কসগিভিং ডিনারের একটি ভিডিও শেয়ার করে নেটিজেনদের মন জয় করেছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ক্লিপটিতে দেখানো হয়েছে যে কীভাবে তিনি ঐতিহ্যবাহী মার্কিন থ্যাঙ্কস গিভিং ডিনারকে খাঁটি ভারতীয় স্বাদ গন্ধে ভরিয়ে তুলেছেন। আর এই দৃশ্য নেটিজেনদের আনন্দদান করেছে।

মার্কিন ঐতিহ্যে থ্যাঙ্কসগিভিং অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিনি হাস্যরসের সঙ্গে একটি রিলস তৈরি করেছেন। খাঁটি ভারতীয় স্ন্যাক্স সিঙ্গারা। তাই সিঙ্গারাকেই কার্যত ‘প্রদর্শন’ করে বলেছেন, “কোনও ব্রেড রোল নয়, তবে সিঙ্গারা।” থ্যাঙ্কস গিভিংয়ে বিদেশিদের মধ্যে অত্যন্ত প্রচলিত বিষয় হল টার্কি। কিন্তু ওই প্রবাসী ভারতীয় কিন্তু টার্কি রাখেননি। পরিবর্তে ডিনারে রেখেছেন ভারতীয় স্বাদের প্রিয় চিকেন টিক্কা মশলা। আর শো স্টপার হিসাবে ছিল চিকেন বিরিয়ানি।

 

 

View this post on Instagram

 

A post shared by Conner (@thedailydoingss)

থ্যাঙ্কসগিভিং ডিনারের এই দূর্দান্ত চিন্তাভাবনা সোশ্যাল মিডিয়া জুড়ে প্রশংসা কুড়িয়েছে। মার্কিন ঐতিহ্যকে বিন্দুমাত্র অসম্মান না করে এবং নিজ ঐতিহ্যকে মনে রেখে যেভাবে ওই যুবক থ্যাঙ্কস গিভিং উদযাপন করেছেন তা নেটিজেনদের কাছ থেকে দারুণ প্রশংসা কুড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিচরণকারীরা দর্শকরা এই সৃজনশীল মিশ্রণের প্রশংসা করেছেন। একজন ইউজার লিখেছেন, “একজন আদি আমেরিকান হিসেবে বলতে পারি আমি এমনই কোনও ভারতীয় থ্যাঙ্কসগিভিং-এ যেতে চাই।”

অনেকেই বলেরছেন যে খাবারটি সাধারণত থ্যাঙ্কসগিভিংয়ে যে খাবার পরিবেশন করা হয় তার থেকে অনেক বেশি মুখরোচক। কেউ কেউ আবার লিখেছেন পরের বছর তাঁরা এমনই ভারতীয় ধাঁচের থ্যাঙ্কসগিভিংয়ের চেষ্টা করবেন। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিও নিঃসন্দেহে শেখায় আপনি যে দেশেই থাকুন না কেন, নিজে না চাইলে ঐইয়িহ্য ভোলা কখনওই সম্ভব নয়।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত