চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Google: জনপ্রিয় ফুচকা ঠাঁই পেল গুগলের ডুডলে

নিজস্ব প্রতিনিধি: সাধক রামপ্রসাদের বিখ্যাত সেই শ্যামাসঙ্গীত ‘শত নামে কত জনে ডাকে যে তোমায়…’-শোনেননি এমন বঙ্গবাসী খুব কমই রয়েছে। মা কালীর যেমন শতনাম, তেমনই অজস্র নাম রয়েছে একটি খাবারের। কারও কাছে পানিপুরি, কারও কাছে গোলগাপ্পা, কারও কাছে ফুলকি। কোথাও বা টিক্কি, কোথাও আবার পানি কে বাতাসে। তবে বাঙালিরা ‘ফুচকা’ বলেই চেনেন। বুধবার সেই ফুচকাকে ডুডলের মাধ্যমে উদযাপন করছে বিখ্যাত সার্চ ইঞ্জিন সংস্থা গুগল। হোম পেজ খুললেই ভেসে উঠছে না নকশার ফুচকার ছবি। অজান্তে অনেকেরই চোখে জল চলে আসছে।

প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি, বিশেষ দিন, বিশেষ আবিষ্কার, ইতিহাস–ঐতিহ্য, বিশেষ খাবার প্রভৃতি নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার লোগো তৈরি করে গুগল। ব্যবহারকারী বা নেটা নাগরিকদের কাছে তা ডুডল হিসেবেই পরিচিত। এদিন সেই ডুডল তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার বিখ্যাত ফুড স্ট্রিট ফুচকা নিয়ে। ডুডলে ট্যাপ করলে ফুটে উঠছে ‘সেলিব্রেটিং পানিপুরি (ফুচকা)’।

কিন্তু আচমকাই ১২ জুলাই কেন ফুচকা নিয়ে ডুডল তৈরি করল গুগল? তাহলে প্রথম কবে ফুচকা বা পানিপুরি তৈরি হয়েছিল সেই ঐতিহাসিক তথ্য আবিষ্কৃত হয়েছে? আজ্ঞে, তা নয়। আসলে ২০১৫ সালের ১২ জুলাই মধ্যপ্রদেশের ইন্দোরের একটি রেস্তোরাঁ  ৫১ ধরনের নানা স্বাদের ফুচকা বা পানিপুরি পরিবেশন করেছিল খাদ্যরসিকদের জন্য। এক সঙ্গে ৫১ স্বাদের ফুচকা বা পানিপুরি তৈরি করে বিশ্বরেকর্ড গড়েছিল। ওই দিনটির কথা মাথায় রেখে এদিন ডুডল তৈরি করেছে গুগল।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ