দীর্ঘ সময় ওয়ারলেস হেডফোন ব্যবহার করে শ্রবণশক্তি হারালেন গোরক্ষপুরের যুবক

একটানা দীর্ঘক্ষণ হেডফোন ব্যবহার তাই বিপদ ডেকে আনতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ সময় ধরে ওয়ারলেস হেডফোন (TWS earbuds) ব্যবহারের ফলে শ্রবণশক্তি হারালেন উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ১৮ বছর বয়সী এক যুবক। হেডফোন ব্যবহার সবাই করেন কমবেশি। বাসে বা ট্রেনে যাতায়াত করতে, বা একান্তে গান শুনতে বা সিনেমা দেখতে। কিন্তু এর ক্ষতিকর প্রভাবও রয়েছে। একটানা দীর্ঘক্ষণ হেডফোন ব্যবহার তাই বিপদ ডেকে আনতে পারে।

টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, অত্যধিক এবং দীর্ঘ সময় ধরে ইয়ারফোন ব্যবহার করার কারণে সংক্রমণ হয়েছিল ওই যুবকের শ্রবণযন্ত্রে। আর এর ফলে যুবকটি তাঁর শ্রবণশক্তি হারিয়ে ফেলে একেবারের মতো। চিকিৎসকের কাছে গেলে অস্ত্রোপচার করতে হবে বলে জানান চিকিৎসক। অবশেষে সফল অস্ত্রোপচারের পরে ছেলেটি বর্তমানে তাঁর স্বাভাবিক শ্রবণ ক্ষমতা ফিরে পেয়েছে। চিকিৎসকদের মতে, মানুষজন দীর্ঘ সময় ধরে ইয়ারফোন ব্যবহারের ফলে কানের গভীরে আর্দ্রতা বৃদ্ধি পায়, যা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ। চিকিত্সকরা জানান, আমাদের শরীরের মতো কানের গভীরেও বায়ুচলাচল প্রয়োজন। এটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখলে ঘাম জমা হয় এবং পরবর্তীতে সংক্রমণ হয়।

সংক্রমণ রুখতে এবং শ্রবণশক্তি ধরে রাখতে ইয়ারফোন ব্যবহারে বেশকিছু সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকদের মতে, কম সময় হেডফোন ব্যবহার করতে হবে। পাশাপাশি কম ভলিউমে শুনতে হবে। ভলিউম সর্বোচ্চ স্তরে ৬০ শতাংশের মধ্যে সেট করতে হবে। কান নিয়মিত পরিষ্কার করতে হবে।

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

ষষ্ঠীর সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত ৩

উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় ঐতিহ্যবাহী সাজে কাজল, মা-বোনকে আগলে রাখলেন অভিনেত্রী

সবজি ও পনিরের মেলবন্ধনে জমবে স্বাদ! পুজোতে বানান নবরত্ন কোর্মা

চলন্ত ট্রেনের এসি কামরায় পানের দোকান! বার্থে বসেই পান তৈরি করছে বিক্রেতা, ভাইরাল ভিডিয়ো

রেস্তরাঁয় যাবেন কেন? পুজোর সময়ে ঘরেই বানান স্বাদের তন্দুরি দম আলু

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য