‘গুড টাচ ও ব্যাড টাচ’ কী ? শিশুকে এই শিক্ষা দেবেন কীভাবে!

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি একটা কথা সমাজমাধ্যমে খুব ঘুরপাক খাচ্ছে তা হল ‘গুড টাচ ও ব্যাড টাচ।’ আপনি জানেন কী  এই গুড টাচ ও ব্যাড ট্যাচ কি ?  আসলে এটা হল এমন একটি জ্ঞান যেখানে শিশুরা বুঝতে পারবে কোন স্পর্শ তাঁদের জন্য নিরাপদ আর কোন স্পর্শ তাঁদের জন্য খারাপ।

পরিবারে যখন কোন নতুন সদস্য আসে, সকলে খুব খুশি হয়। তখন মনে হয় এর থেকে আনন্দের কিছু হতে পারে না।কিন্তু যখন ধীরে ধীরে বড় হয়ে ওঠে শিশু। তখন চিন্তাভাবনা শুরু হয়ে যায়। আদেও শিশুরা নিরাপদে আছে তো ? কেননা বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে একটা শিশুকে অভিভাবকদের বোঝানো খুব প্রয়োজন। কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ। সে নারী হোক বা পুরুষ। সকলের জানা খুব প্রয়োজন।

কত বছর বয়স থেকে শেখাবেন : সাধারণত দুই বছর বয়স থেকে আপনি একটু একটু করে শেখাতে পারেন। তার মানে এই না যে একগাদা টিপস একদিনে শিখিয়ে ফেললেন। বাচ্চারা যখন তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে ধারণা লাভ করতে শুরু করে, তখন থেকেই শেখান ।

প্রতিদিন একটু একটু করে খেলার ছলে প্রত্যেকটি অঙ্গ সম্পর্কে তাকে চেনান। ছবি এঁকে কোনটি হাত, পা, মাথা, চোখ এভাবেও শিখাতে পারেন। তারপর ধীরে ধীরে তাকে প্রাইভেট পার্টস চিহ্নিত করা শেখান। কাপড় বদলানো এবং স্নান করার সময়ও তাকে এই ব্যাপারে অবহিত করুন।

কীভাবে বোঝাবেন আপনার শিশুকে :

১)পরিবারের সদস্য যেমন-ঠাকুমা, ঠাকুরদা, বাবা, মা যদি ভালবেসে চুম্বন করতে চায়, তাতে যদি শিশুটি নিরাপদ ফিল করে তখন সেটা গুড টাচ। শুধু তাই নয় শিশুটি কাকে আদর করতে পারবে তা সম্পর্কেও জানান।

২)কোনো সংস্পর্শে শিশু যদি ভয় বা ব্যথা পায় এবং অস্বস্তি বোধ করে বা কেউ অকারণে তার প্রাইভেট পার্টে হাত রাখে তাহলে সেটা ব্যাড টাচ।

৩)শিশু বারন করা করার সত্ত্বেও যদি বারবার তাকে স্পর্শ করে তাহলে এটাও ব্যাড টাচ। সেক্ষেত্রে শিশুকে শিক্ষা দিন,এমন ঘটনার সম্মুখীন হলে জোরে চিৎকার করতে।

৪)পরিবারের কোন সদস্য শিশুর জামাকাপড় বদলে দিতে,টয়লেট করাতে ও স্নান করাতে পারবে তা সম্পর্কে অবহিত করুন।

৫) লোভ দেখিয়ে শিশুকে অন্য রুমে নিয়ে যেতে চাইলে বা বেড়াতে নিয়ে যেতে চাইলে শিশুকে বোঝান এমন করা উচিত নয়। অভিভাবকদের না জানিয়ে কোথাও চেনা বা অচেনা কারোর সঙ্গেই যেন না যায়।

৬) তবে শিশুকে আগে বুঝুন।শিশু কেমন প্রকৃতির সেই হিসেবে শিক্ষা দিন। অনেক শিশু হয় লাজুক। অনেক শিশু আবার খোলামেলা, অনেকে ভয় পেয়ে থাকে, কেউ সংবেদনশীল। শিশুর গ্রহণ করার ক্ষমতা ও প্রকৃতি অনুযায়ী অল্প অল্প করে বোঝান।

৭) সর্বদা শিশুর অভিভাবক নয়, বরং বন্ধু হয়ে ওঠুন। অন্যদিকে কার সঙ্গে মিশছে এই বিষয়েও একটু খেয়াল রাখুন।

৮) শিশুকে অভয় দিন। তাঁকেও বলার সুযোগ দিন।

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

সীমান্ত অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের, গুলি চালিয়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার