স্বামী নয় আসামী, দুই কন্যাসন্তান জন্মানোয় স্ত্রীর চুল কেটে বেধড়ক মারধর

Share:

নিজস্ব প্রতিনিধি: আজও কন্যাসন্তান জন্ম দেওয়ার কারণে লাঞ্ছিত, অপমানিত এবং অত্যাচারিত হতে হয় বহু মাকে। অথচ সন্তানের লিঙ্গ নির্ধারণ করে পিতার ওপর, এই সহজ সত্যিটুকু প্রচারে আলোয় এসেও যেন চাপা পড়ে যায় বারবার। পরপর দুটি কন্যাসন্তানের জন্ম হয়েছে, আর সেই কারণেই গৃহবধূকে মারধর করে তাঁর চুল কেটে নিলেন খোদ স্বামী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার(Murshidabad District) ভগবানগোলা থানার পুরাতন কাশিয়াডাঙায়। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ মাদারিহাট হাতছাড়া হওয়ায় বঙ্গ বিজেপির উপরে চটে লাল নাড্ডা, রিপোর্ট তলব সুকান্তের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাত বছর আগে বিয়ে হয় এই দম্পতির। শুরুতে সবকিছু ঠিকঠাক থাকলেও পরবর্তীতে বদলে যায় পরিস্থিতি। দুই কন্যাসন্তান জন্মানোর পরই ছন্দপতন ঘটে সুখের সংসারে। স্ত্রীর উপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করেন স্বামী। অত্যাচার সহ্য করতে না পেরে বেশ কয়েকবার বাপের বাড়িতে এসে আশ্রয় নিতে হয়েছে ওই গৃহবধূকে। গৃহবধূর মা-বাবা মেয়ের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করলে তাঁদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করত অভিযুক্ত স্বামী।

আরও পড়ুনঃ আইপিএলের নিলামে কোন বছর কত খরচ করেছে দলগুলো, জানেন?

গৃহবধূর অভিযোগ, প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি এসে তাঁকে বেধড়ক মারধর করতেন স্বামী, কারণ তাঁর অপরাধ একটাই, তিনি পুত্র সন্তানের জন্ম দিতে পারেননি। গত শুক্রবার রাতে স্বামীর অত্যাচার চরম সীমায় ওঠে। ঘরের দরজা বন্ধ করে স্ত্রীকে মারধর করা শুরু করে সে। বুকে, পেটে কিল, ঘুসি এমনকি লাথিও মারে। এরপর স্ত্রীর চুলের মুঠি ধরে চুল কেটে দেয় অত্যাচারী স্বামী। জখম অবস্থায় কানাপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূ। কিন্তু এই অযৌক্তিক এবং অমানবিক অত্যাচারের শেষ কোথায়? প্রশ্ন থেকে গেলেও নেই উত্তর।

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক