একটি গোলাপের দাম ২০০০০০০০০০ টাকা!

বহুমূল্যের এই গোলাপের নামটাও মিষ্টি। নামেই আছে প্রেম। ‘জুলিয়েট’।

Share:

নিজস্ব প্রতিনিধি: ০০০০০০০। ২০০- এর পর ঠিক এতগুলো শূন্য। সব গুলিয়ে যাচ্ছে তো? ভাবছেন আদানি’র আবার কী বেরোল? না তেমন কিছুই না। আদার ব্যাপারীর জাহাজের খবরে লাভ নেই ঠিকই। তবু এমন কিছু শুনলে যে আঁতকে উঠতেই হয়। রোজ ডে তে তাক লাগাল এমনই গোলাপ। যার দাম ২০০ কোটি!

প্রেমিকার খোঁপায় গোঁজার জন্য দুরু দুরু বুকে গোলাপ কিনতে হয় মাত্র ৫ টাকা দিয়ে। আর ব্যাঙ্গালোর গোলাপ হলে দাম মোটামুটি ২৫। ভ্যালেন্টাইন্স উইকে সেই দাম হতে পারে ৫০, ১০০ টাকা। খুব বেশি হলে ২০০ টাকা। তার বদলে কি না ২০০ কোটি!

রঙ, সৌন্দর্য আর সুবাসে এই গোলাপ (ROSE) তাক লাগায়। বিশ্বের সবচেয়ে দামি গোলাপের শিরোপা ছিনিয়ে নিয়েছে এই গোলাপ। একটি মাত্র ফুলের মূল্যে কেনা হয়ে যাবে কত হীরে, কত অট্টালিকা, কত গাড়ি! 

বহুমূল্যের এই গোলাপের নামটাও মিষ্টি। নামেই আছে প্রেম। ‘জুলিয়েট’। উইলিয়ম শেক্সপিয়রের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ থেকেই ‘প্রেম’ তুলে এনে গোলাপের এই নামকরণ করেছেন ডেভিড অস্টিন। ব্রিটেনের বাসিন্দা ডেভিড তৈরি করেন এমন গোলাপ। এই ধরণের প্রথম গোলাপটি জন্মাতে সময় লেগেছিল দীর্ঘ ১৫ বছর। কেমন ভাবে তৈরি হয় জুলিয়েট গোলাপ? অস্টিন জানাচ্ছেন, বিভিন্ন ধরণের গোলাপের মিশ্রণে তৈরি হয় জুলিয়েট রোজ।

এই জাতের গোলাপ প্রথম তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ৯০ কোটি টাকা। এখন খরচ পড়ে তিন কোটি টাকা। ২০০৬ সালে ব্রিটেনের ‘চেলসি ফ্লাওয়ার শো’তে প্রথম সারা বিশ্বের নজর কেড়েছিল এই গোলাপ। তখন দাম ছিল ১১২ কোটি! তারপর থেকে ক্রমেই বেড়েছে কদর। আর গন্ধ? হালকা মিষ্টি।  

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের