বুকে ঝুলছে বিয়ারের ক্যান, এটাই নাকি ‘ব্রা’!

ফ্যাশন দুনিয়ায় নতুন কিছু করে দেখাতে অনেকেই আজব সব পোশাক পড়ে অনুরাগীদের নজর কাড়েন। কিন্তু কেটি পেরির ব্যাপারই আলাদা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফ্যাশন দুনিয়ায় নতুন কিছু করে দেখাতে অনেকেই আজব সব পোশাক পড়ে অনুরাগীদের নজর কাড়েন। কিন্তু কেটি পেরির ব্যাপারই আলাদা। তিনি আবার সেটা প্রমান করে ছাড়লেন। বিশ্বখ্যাত পপ স্টার কেটি পেরি নিজের কাজ ও ফ্যাশনের সাহায্যে ফ্যানদের মন জয় করতে মাঝেমধ্যেই চমকে দেন। সম্প্রতি আমেরিকার লাস ভেগাসের এক অনুষ্ঠানে তাঁর নতুন ফ্যাশনদুরস্ত পোশাক সকলে ঘাবড়ে দিল। কারণ কেটি পেরি সেদিন পোশাকের সঙ্গে যে ব্রা পড়েছিলেন সেটা তৈরি হয়েছিল বিয়ারের ক্যান দিয়ে। ভাবতে অবাক লাগলেও ওই নতুন ব্রা পরিহিত কেটি পেরি-কে দেখতে বেশ আকর্ষণীয় লাগছিল।

এই নতুন ধরণের ব্রা পরিহিত কেটি পেরি-র ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় নিল না। আর মুহূর্তেই তা হয়ে উঠল নেটিজেনদের চর্চার বিষয়। ছবিগুলিও হল তুমুল ভাইরাল। তবে বিয়ারের ক্য়ানের ব্রায়ের জন্য সিংহভাগ ভক্ত তাঁকে চিয়ার করলেন। সিলভার মাইক্রো মিনি স্কার্টের জায়গায় জায়গায় ঝুলছে বিয়ারের ক্যান। আর বুকের কাছে বিয়ারের ক্যান (নাকি ব্রা)। যা তাঁর ভক্তরা খুব পছন্দ করেছেন। তবে সেদিন তাঁর পোশাকের মতো অনস্ক্রিন পারফরম্যান্সও ছিল ধামাকাদার। কারণ কেটি পেরির ওই অনুষ্ঠানের মূল থিম ছিল বিয়ার। ফলে গানের তালে তালে তাঁর হতে উঠে আসে বিয়ার ভর্তি মগ। আর গানের ফাঁকে তাঁর বুকের কাছে থাকা বিয়ারের ক্যান থেকে একবার বিয়ার ঢেলে গ্লাসে ভরতেও দেখা গেল। যা যথেষ্ট জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ইনস্টাগ্রামে শেয়ার করা কেটি পেরির পোস্ট দেখেই বুঝতে পারা যায়।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান