পুলিশের লাঠি ছিনিয়ে নিয়ে তাঁকেই বেধড়ক মার, ভাইরাল ভিডিও

দুটো মোটরসাইকেলে ধাক্কা লাগার পরেই দীনেশ প্রজাপতি নামের ওই ব্যক্তি পুলিশ কর্মী জয়প্রকাশের কাছ থেকে লাঠি ছিনিয়ে নেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, পুলিশের পোশাক পরা এক ব্যক্তির হাত থেকে লাঠি ছিনিয়ে নিয়ে তাঁকেই মারছেন এক যুবক। ঘটনাটি ইন্দোরের বেঙ্কটেশ নগর এলাকায় হয়েছে।

জানা গিয়েছে, নিগৃহীত ওই পুলিশ কর্মীর নাম জয়প্রকাশ জয়সওয়াল। অভিযুক্ত যুবককে চিহ্নিত করা গিয়েছে। অভিযুক্ত যুবকের নাম দীনেশ  প্রজাপতি। জানা গিয়েছে, দীনেশ মোটরবাইকে আসছিলেন। দীনেশের মোটরবাইকের সঙ্গে পুলিশ কর্মী জয়প্রকাশ জয়সওয়ালের মোটর বাইকের ধাক্কা লাগে। শুক্রবার বিকেলে অ্যারোডম থানার কাছে ধাক্কা লাগে। ঘটনায় দীনেশ বা জয়প্রকাশ কেউ আহত হননি বলে ডেপুটি পুলিশ কমিশনার রাজীব সিং ভাদোরিয়া জানিয়েছেন।

সাংবাদিকদের ভাদোরিয়া বলেন, দুটো মোটরসাইকেলে ধাক্কা লাগার পরেই দীনেশ প্রজাপতি নামের ওই ব্যক্তি পুলিশ কর্মী জয়প্রকাশের কাছ থেকে লাঠি ছিনিয়ে নেয়। সেই সময় বার বার জয়প্রকাশ সাবধান করতে থাকেন। কিন্তু পুলিশের লাঠি ছিনিয়ে নিয়ে তাঁকেই বেধড়ক মারতে থাকেন। ঘটনায় পুলিশ কর্মী জয়প্রকাশ জয়সওয়াল মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাইরাল হয়ে যাওয়া ভিডিওয়ের ভিত্তিতে দীনেশকে ৩০৭ ধারায় গ্রেফতার করা হয়েছে। দীনেশের অপরাধের ইতিহাস রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের