২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

কী কাণ্ড! ২৯৯ টাকার জামা কিনতে গিয়ে প্রায় ১ লক্ষ খুইয়ে সর্বস্বান্ত হলেন মুম্বইয়ের এক নার্স। না ঘটনাটি অফলাইনের ঘটনা নয়, অনলাইনে ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! ২৯৯ টাকার জামা কিনতে গিয়ে প্রায় ১ লক্ষ খুইয়ে সর্বস্বান্ত হলেন মুম্বইয়ের এক নার্স। না ঘটনাটি অফলাইনের ঘটনা নয়, অনলাইনে ঘটেছে। বর্তমানে সময়-সুযোগের অভাবে বেশিরভাগ মানুষ অনলাইনে শপিং করতে অভ্যস্ত, যার ফলে সময়ও বাঁচে আবার বাড়িতেই সঠিক সময়ে পৌঁছে যায় পছন্দের পোশাক। পুলিশ জানিয়েছে, প্রতারিত হওয়া ওই নার্স মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। তিনি সম্প্রতি অনলাইনে ২৯৯ টাকার একটি পোশাক কিনতে গিয়ে ১ লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) দেওনার থানার এক কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্ত অনুযায়ী, একটি ফেসবুক বিজ্ঞাপন, হোয়াটসঅ্যাপ নম্বর এবং একজন ভুয়ো ডেলিভারি এজেন্টকে ব্যবহার করে এই প্রতারণাটি করা হয়েছে। মুম্বইয়ের হোস্টেলে বসবাসকারী ওই নার্স অভিযোগে জানিয়েছেন, দিন কয়েক আগেই ফেসবুকে একটি বিজ্ঞাপনে ২৯৯ টাকায় ওই পোশাকটি দেখে অর্ডার দিয়ে দেন তিনি। কিন্তু ঘুনাক্ষরেও জানতে পারেননি এর মধ্যেই বড়সড় প্রতারণার ফাঁদ রয়েছে। অপর প্রান্তের ব্যক্তি প্রথমে তাঁর কাছ থেকে পোশাকটির দাম চেয়েছিলেন ২৯৯ টাকা, কিন্তু পরে তিনি শিপিং চার্জ, জিপিএস চার্জ, ট্র্যাকিং ফি, ভেরিফিকেশন কোড এবং ঠিকানা নিশ্চিতকরণের মতো নানা অজুহাত দিয়ে তাঁর কাছ থেকে টাকা আদায় করতে থাকেন।

নার্সটি পুলিশকে জানিয়েছেন, তিনি ১৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে মোট পাঁচ দিনে প্রায় ১ লক্ষ টাকা দিয়েছেন ওই অজ্ঞাত ব্যক্তিকে। যিনি তাঁকে বারবার আশ্বাস দিয়েছিলেন যে, তাঁর টাকার বেশিরভাগ অংশ ফেরত দেওয়া হবে ও অর্ডারটি সময়মতো তাঁর কাছে পৌঁছে দেওয়া হবে। কিন্তু যখন তিনি দেখলেন, আর টাকা তিনি পাচ্ছেন না, তখনই বুঝতে পারলেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপর তিনি সাইবার ক্রাইম হেল্পলাইন ১৯৩০-এ যোগাযোগ করে একটি অভিযোগ দায়ের করেন। এখন দেওনার পুলিশ একটি মামলা নথিভুক্ত করে বিষয়টি তদন্ত শুরু করেছে।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ