দলিত হওয়ায় পরিবারের হাতে খুন প্রেমিক, ভালবাসার মানুষের মৃতদেহকে বিয়ে তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সাত পাকে বাঁধা পড়ে একই সঙ্গে নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন নান্দেড়ের আঁচল মামিদ্বার। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। অগ্নিকে সাক্ষী রেখে প্রাণের মানুষকে বিয়ে করা অধরাই থেকে গিয়েছে। তবে প্রিয় মানুষের মৃতদেহের সঙ্গেই মালাবদল করে জীবনের প্রিয় ইচ্ছাপূরণ করেছেন। এবার প্রিয় মানুষকে চিরতরে হারানোর জন্য নিজের পরিবারের সদস্যদেরই কাঠগড়ায় তুলেছেন আঁচল। এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেছেন, ‘দলিত হওয়ার কারণেই সক্ষম টেটকে (২০) পিটিয়ে খুন করেছিল তাঁর পরিবারের সদস্যরা। আর তাদের উস্কেছিলেন দুই পুলিশ কর্মী।’

সম্প্রতি সমাজমাধ্যমে এক ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে একটি খাটিয়ায় ফুল মালায় সাজানো এক তরুণের নিথর দেহ। আর সেই মৃতদেহের সঙ্গে যাবতীয় সামাজিক ও ধর্মীয় রীতি মেনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করছেন এক তরুণী। মৃতদেহকে ‘বিয়ে’ করার হৃদয়বিদারক দৃশ্য দেখে চমকে উঠেছেন সবাই। ভিডিওতে যে তরুণীকে দেখা যাচ্ছে সেই আঁচল মামিদিওয়ার এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমে মুখ খুলেছেন। শিহরে ওঠার মতো ঘটনা জানিয়েছেন।

কী ঘটেছিল আঁচলের জীবনে?

নান্দেড়ের বাসিন্দা আঁচল মামিদ্বার ভালবেসেছিলেন দলিত তরুণ সক্ষম টেটকে। একসঙ্গে সংসার পাতার স্বপ্ন দেখেছিলেন দুজনে। কিন্তু সেই পথে বাঁধা হয়ে দাঁড়ায় আঁচলের পরিবার। নিচু জাতের সক্ষমকে বিয়ে করুক মেয়ে চাননি তাঁরা। আঁচলের কথায়, ‘আমরা তিন বছর ধরে একসাথে ছিলাম। আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম। আমার ভাইয়েরা আমাকে আশ্বস্ত করেছিলেন যে তারা আমাদের বিয়ের আয়োজন করবে। কিন্তু তারা শেষ মুহূর্তে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। প্রথমে ভাল মানুষের মুখোশ পরে সক্ষমের সঙ্গে গভীরভাবে মিশেছে। তার পরে একদিন মুখোশ খুলে গেল। একদিন আমার বাবা সক্ষমকে বলেছিলেন যে তিনি যদি আমাকে বিয়ে করতে চান, তাহলে তাকে আমাদের ধর্ম, হিন্দু ধর্মে আসতে হবে। সক্ষম আমাকে বিয়ে করার জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল। কিন্তু আমি জানি না কী হয়েছিল?’

প্রেমিকের নৃশংস হত্যাকাণ্ডের জন্য পুলিশকে কাঠগড়ায় তুলেছেন আঁচল। তাঁর কথায়, ‘ যেদিন সক্ষম খুন হন, সেদিন সকাল ১১টার দিকে আমার ছোট ভাই আমাকে থানায় নিয়ে যায় এবং সক্ষমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করতে বলে। আমি তা প্রত্যাখ্যান করি। পুলিশ আমার ভাইকে বলে, ‘তুমি মানুষ হত্যা করার পর এখানে আসো। তোমার বোন যার সাথে জড়িত তাকে কেন সারা জীবনের জন্য সরিয়ে দিচ্ছো না? সঙ্গে সঙ্গে  আমার ভাই হিমেশ বলে, ‘ঠিক আছে, আমি সন্ধ্যার মধ্যে ওকে মেরে ফেলব এবং তোমার কাছে আসব।’ ওই দুই পুলিশ কর্মী হলেন ধীরাজ কোমলওয়ার ও মোহিত আসারওয়ার।

সক্ষমের হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁচল বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায়  সক্ষম তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। তখনই হিমেশ (আঁচলের ভাই) পায়ে পা বাঁধিয়ে সক্ষমের সঙ্গে ঝগড়া শুরু করে। সেই বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। বচসা চলাকালীন একটি টালি দিয়ে সক্ষমের মাথায় আঘাত করে হিমেশ। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়ে সক্ষম।’

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল