নাড্ডার সঙ্গে বৈঠক, বিজেপিতে যোগ দিচ্ছেন মিতালি রাজ!

শনিবার হায়দরাবাদের এক অভিজাত হোটেলে জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন মিতালি রাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: উত্তর ও উত্তর পূর্ব ভারতের সিংহভাগ রাজ্য ছলে-বলে-কৌশলে দখল করার পরে এবার দাক্ষিণাত্যের দিকে নজর। আর সেই দাক্ষিণাত্য বিজয়ে বিশিষ্ট ক্রীড়াবিদ, শিল্পী সহ বুদ্ধিজীবীদের কাছে টানার পরিকল্পনা নিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। শনিবার প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজের (Mithali Raj) সঙ্গে একান্তে বৈঠক করেছেন পদ্ম শিবিরের প্রধান সেনাপতি জেপি নাড্ডা (BJP President J P Nadda)। সূত্রের খবর, হায়দরাবাদ বিমানবন্দরের (Hyderabad Airport) কাছে এক অভিজাত হোটেলে ওই বৈঠকে বিজেপিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন প্রাক্তন তারকা ক্রিকেটার (Mitali Raj)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই বিজেপিতে নাম লেখাতে চান বলে জানিয়েছেন মিতালি (Mithali Raj)। যদিও এদিনের বৈঠক নিয়ে দুপক্ষের তরফে কিছু জানানো হয়নি।

দাক্ষিণাত্য বিজয় অভিযানে তেলেঙ্গানাকে (Telengana) বিশেষ টার্গেট করেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। গত কয়েক মাস ধরেই কার্যত দক্ষিণের রাজ্যটিতে ঘন ঘন যাতায়াত শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডারা। রাজ্যের শাসকদল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির বিরুদ্ধে সাধারণ মানুষের মনে যে ক্ষোভ জমেছে তার রাজনৈতিক ফায়দা লুটতে বিশেষ পরিকল্পনা নিয়েছে গেরুয়া জনসংযোগ বাড়াতে ইতিমধ্যেই ‘প্রজা সংগ্রাম যাত্রা’ শুরু করেছেন রাজ্যের বিজেপি সভাপতি বান্দি সঞ্জয় সিং । ওই যাত্রার অংশ হিসাবেই রাজ্যের বিশিষ্টদের সঙ্গে দেখা করছেন বিজেপির (BJP) শীর্ষনেতারা।

২০২০ সালের জানুয়ারি মাসেই বিজেপিতে নাম লিখিয়েছিলেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়াল (Shuttler Saina Nehwal)। পদ্ম শিবিরের হয়ে ইতিমধ্যেই একাধিক সভা-সমিতি করেছেন তিনি। এবার মিতালি রাজের (Mithali Raj) মতো নামী ক্রিকেটারকে দলে টেনে প্রতিপক্ষকে টেক্কা দিতে চাইছেন বিজেপি নেতারা। যেহেতু দেশের অধিকাংশ ক্রীড়া সংস্থাই বিজেপি কব্জা করেছে এবং পছন্দের লোকদের সেই সংস্থার শীর্ষ পদে বসিয়েছে, তাই পদের লোভেই গেরুয়া পতাকা হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মিতালি রাজ।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল