২৪ ঘণ্টায় ১০ হাজার ধোসা! দীপাবলিতে রেকর্ড গড়তে চলেছেন এই রাঁধুনি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক বা দুটি নয় একেবারে হাজার হাজার ধোসা তৈরি করে নজির গড়তে চলেছেন  নাগপুরের শেফ বিষ্ণু মনোহর। তিনি দীপাবলির উপলক্ষে বানাচ্ছেন ১০ হাজার ধোসা। এক সাক্ষাৎকারে বিষ্ণু জানিয়েছেন,লক্ষ্য নিয়েছি  ২৪ ঘন্টার মধ্যে কমপক্ষে ১০ হাজার ধোসা তৈরি করার। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।

বলা বাহুল্য, নাগপুরের এই শেফ রাম মন্দির অভিষেকের সময় অযোধ্যায় ৭,০০০ কেজি হালুয়া তৈরি করে নজির গড়েছিলেন। আর এবার দীপাবলিতে তিনি তৈরি করতে চলেছেন ১০ হাজার ধোসা। এই প্রসঙ্গে  বিষ্ণু মনোহর জানান, ‘আমি আগামী ২৪ ঘণ্টা ধোসা তৈরি করব। প্রতি ঘন্টায় প্রায় ৭৫০-৮০০ টি  ধোসা তৈরি করে আমি ২৪ ঘন্টায় গড়ে প্রায় ১০,০০০ ধোসা বানাব । এর আগে আমি প্রচুর পরিমাণে খিচুড়ি তৈরি করেছিলাম।‘ 

 প্রসঙ্গত,  ২৪ ঘণ্টায় ১০ হাজার ধোসা তৈরির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে বিষ্ণু মনোহরের এটি  হবে ২৬তম রেকর্ড।বলা বাহুল্য,  নাগপুরে বিষ্ণু মনোহরের  জনপ্রিয় ফুড জয়েন্ট বিষ্ণুজি কি রসোই রয়েছে। সেখানে তিনি  ৩০০ কেজিরও বেশি ধোসা বাটা , এক হাজার কেজিরও বেশি চাটনি তৈরি করছেন। একথায় জোরকদমে শুরু হয়েছে ধোসা বানানোর প্রস্তুতি। 

উল্লেখ্য, শেফ বিষ্ণু মনোহর এর আগে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে টানা ৫২ ঘণ্টা রান্নার বিশ্ব রেকর্ড গড়েছিলেন। ব্রিটেন  ভিত্তিক ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস তাঁর নাম রয়েছে। আর এবার দীপাবলিতে  ১০ হাজার ধোসা বানিয়ে তিনি নজির তৈরি করতে চলেছেন।

হিমাচলে বাড়ি ভেঙে প্রাণ গেল মা-মেয়ের, গুরুতর আহত ২ শিশু

দু’দশকের অপেক্ষার অবসান! মুখ্যমন্ত্রীর হাতেই হবে রঘুনাথপুরে ৩৬০০ কোটির শিল্পের সূচনা

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন ফেটে ঝলসে গেল যুবকের গোপনাঙ্গ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইকের সামনে এসে দাঁড়ল আগ্রাসী চিতা, তারপর…

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ