সমলিঙ্গের বিয়ের রেজিস্ট্রির জন্য সরকারকে নির্দেশ নেপাল সুপ্রিম কোর্টের

গত মে মাসেই নেপালের শীর্ষ আদালত সমলিঙ্গের বিয়েকে স্বীকৃতি দিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমাণ্ডু: সমকামী বিয়েকে আইনি স্বীকৃতি দেওয়ার পরে এবার সমলিঙ্গের বিয়ে রেজিস্ট্রির জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল নেপাল সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি তিল প্রসাদ শ্রেষ্ঠ তাঁর রায়ে বলেছেন, যদি কোনও সমকামী ও সমলিঙ্গের দুজন বিয়ে করতে চান তাহলে তাদের সেই বিয়ে সরকারিভাবে নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সরকারকে।’ নেপাল সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের পরেই উ‍ৎসবে মেতে উঠেছেন সমকামীরা।

গত মে মাসেই নেপালের শীর্ষ আদালত সমলিঙ্গের বিয়েকে স্বীকৃতি দিয়েছিল। ওই ঐতিহাসিক রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিলেন, ‘সরকারকে অবশ্যই একজন নেপালি নাগরিকের সমকামী বিদেশী পত্নীকেও স্বীকৃতি দিতে হবে। কেননা ২০০৭ এবং ২০১৭ সালে সমকামী, উভকামী এবং ট্রান্সজেন্ডারদের (এলজিবিটি) অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই মুহুর্তে যদি সমকামী বিয়েকে স্বীকৃতি না দেওয়া হয় তবে তা দেশের সংবিধান এবং মানবাধিকারকে লঙ্ঘন করবে।’ উল্লেখ্য, ২০১৫ সালেই এশিয়ার দেশগুলির মধ্যে প্রথম দেশ হিসেবে নেপালে সমকামী, উভকামী ও রূপান্তরকামী মানুষদের সাংবিধানিক সমানাধিকার দেওয়া হয়েছিল।

দেশের শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্বেও সমলিঙ্গের বিয়ে রেজিস্ট্রির ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তুলে নেপাল শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রূপান্তরকামীদের সংগঠন ব্লু ডায়মন্ডস সোসাইটির পিঙ্কি গুরুং সহ সাত সমাজকর্মী। তাঁদের আর্জির শুনানি চলাকালীনই অন্তর্বর্তী আদেশে সমকামীদের বিয়ের রেজিস্ট্রি করার জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তিল প্রসাদ শ্রেষ্ঠ। এ বিষয়ে আবেদনের বিরোধিতাকারীদের ১৫ দিনের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানানোরও নির্দেশ দিয়েছেন তিনি।

ভোররাতে রেভ পার্টিতে চলল গুলি, নিহত ১, আহত ৫

গরম ভাতের সঙ্গে জমে যাবে পাঙাশ মাছের দোপেঁয়াজি, রইল সহজ রেসিপি

সম্পত্তি নিয়ে বিবাদ, আত্মীয়দের বিরুদ্ধে FIR করলেন শাহরুখের সহ অভিনেতা চন্দ্রচূড়

Nepal Flash Flood: গাড়ি চালকের বুদ্ধিতে বাঁচল প্রাণ, নিরাপদে ফিরলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিদিনের একঘেয়ে রান্নায় বদল আনুন, ঘরেই বানান ধাবা-স্টাইল পনির ভুর্জি

কিডনি পাচার চক্রে বাংলাদেশ যোগ, বাগুইআটি থেকে গ্রেফতার রাসেল সম্পর্কে জানলে চমকে উঠবেন

গাজর-ছানার এই লাড্ডু একবার বানালেই বারবার খেতে চাইবেন, রইল সহজ রেসিপি

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জনের বেশি

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নিরাপত্তায় কাটছাঁট বিজয় সরকারের

সমুদ্রে ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন শুভেন্দু অধিকারী

হারের শোক কাটিয়ে ছন্দে মেসি, ইন্তার মিয়ামির হয়ে চারটি গোল করলেন আর্জেন্টাইন তারকা