আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

‘টেলিগ্রাম’ বন্ধুর সঙ্গে বিয়ে না দেওয়ায় দোতলা থেকে ঝাঁপ তরুণীর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের সুবাদেই আলাপ হয়েছিল এক যুবকের সঙ্গে। তার পরেই মন দেওয়া-নেওয়ার পালা শুরু। সেই বন্ধুর সঙ্গেই গড় বাঁধার স্বপ্ন দেখেছিল। কিন্তু পরিবার রাজি হয়নি সম্পর্ক মেনে নিতে। আর তাতেই অভিমানে দোতলা থেকে ঝাঁপ দিয়ে জীবন শেষ করতে চেয়েছিলেন ২৪ বছর বয়সী তরুণী। তবে প্রাণে বেঁচে গিয়েছেন। আপাতত হাসপাতালের বেডে শুয়ে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বুধবার নয়ডা পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘পশ্চিম উত্তরপ্রদেশের বদায়ুর বাসিন্দা ২৩ বছরের এক যুবকের সঙ্গে টেলিগ্রামে পরিচয় হয়েছিল নয়ডার আনজারা হোমস সোসাইটির বাসিন্দা ২৪ বছর বয়সী এমবিএ পড়ুয়া ছাত্রীর। দুজনেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল। বাড়িতেও টেলিগ্রাম বন্ধুকে বিয়ের বিষয়টি জানিয়েছিলেন ওই তরুণী। কিন্তু পরিবারের সদস্যরা ওই বিয়ে মানতে রাজি হননি। এমনকী তরুণীকে ওই যুবকের সঙ্গে যোগাযোগ না রাখার বিষয়েও সতর্ক করে দেন। কিন্তু পরিবারের আপত্তি উপেক্ষা করেই ওই যুবকের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যান।’

এদিন সকালে মনের মানুষের সঙ্গে কথা বলছিলেন তরুণী তখনই তাঁর হাত থেকে ফোন ছিনিযে নেন পরিবারের সদস্যরা। আর তাতেই রেগে গিয়ে আবাসনের দোতলা থেকে নিচে ঝাঁপিয়ে পড়েন। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তরুণীকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের কাছে এ বিষয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

প্রশ্নফাঁসের নামে প্রতারণা, লখনউতে এসআই-হোম গার্ড পরীক্ষাকাণ্ডে গ্রেপ্তার ২

সম্পত্তির লোভে মা-বাবাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ , গ্রেফতার ছেলে-বৌমা

মস্তিতে ব্যস্ত সবাই, আচমকা সামনে দাঁড়িয়ে থাকা অতিথির উপরে ছুরি নিয়ে হামলা তরুণীর

রাস্তার ধারের ‘দহি বড়া’ খেয়ে বিপত্তি, ওড়িশায় অসুস্থ ৫০ জনেরও বেশি গ্রামবাসী

রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

চলন্ত বিমানের জানলা খুলে ঝাঁপ যাত্রীর, চেন্নাই বিমানবন্দরের ঘটনা শুনলে চমকে যাবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ