২০০৫ সালেও ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছিলেন ১১ সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে শুক্রবার লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। যদিও গোটা প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে। শুধুমাত্র সংসদের ভিতরেই মোদি ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিরুদ্ধে সরব হওয়ার জন্যই তাঁকে এমন শাস্তির মুখে পড়তে হল কিনা, সেই প্রশ্ন উঠেছে। বিজেপি নেতারা অবশ্য তৃণমূল সাংসদের বহিষ্কারের সিদ্ধান্তে খুশিতে ডগমগ। এমনকী নৈতিকতার বাণী বিতরণ করে চলেছেন দিলীপ ঘোষ-সুকান্ত মজুমদাররা। তবে ইতিহাস বলছে, মহুয়াই প্রথম নয়। এর আগেও টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে ১১ সাংসদের সদস্যপদ খারিজ হয়েছিল। তার মধ্যে ৬ জনই ছিলেন বিজেপি সাংসদ।

ঘটনাটি ঘটেছিল ২০০৫ সালে। তখন কেন্দ্রে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকার ছিল। এক বেসরকারি চ্যানেল স্টিং অপারেশন চালিয়েছিল। গোপন ক্যামেরায় ১১ সাংসদকে সংসদে প্রশ্ন তোলার বিনিময়ে টাকা নিতে দেখা যায়। ওই ১১ সাংসদ হলেন বিজেপির সুরেশ চান্দেল, আন্নাসাহেব পাতিল, চন্দ্রপ্রতাপ সিংহ, ছত্রপাল সিংহ লোধ, ওয়াই জি মহাজন ও প্রদীপ গান্ধি। বসপার নরেন্দ্র কুমার কুশয়াহা, রাজারাম পাল ও লালচন্দ্র। আরজেডির মনোজ কুমার এবং কংগ্রেসের রাম সেবক সিংহ। ওই লজ্জাজনক ঘটনা সম্প্রচারিত হতেই হইচই পড়ে যায়। কড়া পদক্ষেপ নেন লোকসভার ত‍ৎকালীন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়।

টাকা নিয়ে প্রশ্ন তোলার খবর প্রকাশ হওয়ার পরেই ২০০৫ সালের ২৪ ডিসেম্বর বিজেপির ছয়, বসপার তিন, কংগ্রেসের এক এবং আরজেডির এক সাংসদকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাজকি সব দল অভিযুক্ত সাংসদদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পক্ষে থাকলেও লোকসভা থেকে ওয়াকআউট করেছিলেন বিজেপি সাংসদরা।  

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ