অনলাইন ম্যাট্রিমনিয়াল সাইটে সমকামী জীবনসঙ্গী খুঁজে দিতে উদ্যোগী সংস্থা

পাত্র ও পাত্রীর পাশাপাশি এবার থেকে অনলাইন ম্যাট্রিমনিয়াল সাইটে সমকামী জীবনসঙ্গী খুঁজে পাওয়া যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সদ্য বিয়ে করেছেন সুপ্রিয় ও অভয়। দুই পুরুষের বিয়েকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া সমাজে। অনেকেই মেনে নিতে পারছেন না এই বিয়ে। তবে সেসবকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমত সংসার পাতলেন তাঁরা। কিন্তু এহেন প্রেম বা সম্পর্ককে আজও কি শীলমোহর দিয়েছে সমাজ? সেই অর্থে না। তবে এবার সেসব কিছুর তোয়াক্কা না করে এল নতুন খবর। এতদিন বিভিন্ন অনলাইন ম্যাট্রিমনিয়াল সাইটে শুধুই পাত্র ও পাত্রীর সন্ধান মিলত। এবার থেকে shaadi.com এর মত অনলাইন ম্যাট্রিমনিয়াল সাইটে সমকামী জীবনসঙ্গী খুঁজে পাওয়া যাবে। সমস্ত কিছুর দিকে নজর দিয়েই LGBTQ + সম্প্রদায়ের মানুষদেরও এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।  সেখানেই পাত্র- পাত্রী বিভাগের মতই থাকবে সমকামী বিভাগও। আর সেখান থেকেই নিজের পছন্দের মানুষ খুঁজে নিতে পারবেন সমকামীরা। 

ভারতে এখনও পর্যন্ত এই বিয়ে একবারেই আইনসম্মত নয়। কিন্তু নিজেদের পরিষেবা ও সংস্থাকে ম্যাচমেকিংয়ের এক অন্যতম মাধ্যম হিসাবে মনে করে shaadi.com ও তার কর্ণধার। তাই তাদের কাছে এগুলি গৌণ। মানুষকে সঠিক জীবনসঙ্গী খুঁজে দিতে পারাটাই তাদের সংস্থার এক এবং এক মাত্র উদ্দেশ্য। বলে রাখা ভালো এই প্রথম নয় এর আগে গত বছরেই নিজেদের এই অনলাইন সাইটে দুটি ভিন্ন ফিচার এনে সকলকে চমকে দিয়েছিল shaadi.com -র মত এই সংস্থা। করোনাকালে ঘরবন্দি মানুষকে ঘরে বসেই জীবনসঙ্গী খুঁজে নিতে পারার সুযোগ করে দিতে  ‘Wedding from home’ ‘ Shaadimeet’ এর মত ভিডিও কলিং এর সুবিধা এনেছিল তারা।  এবার এরকম এক উল্লেখযোগ্য পদক্ষেপের জন্য এই সংস্থা আবারও প্রশংসিত হল। 

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান