ভারতীয় গৃহকর্মীকে জন্মদিনে সারপ্রাইজ রুশ মহিলার, ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

সম্প্রতি একটি ভাইরাল ভিডিও সেটাই প্রমান করল। একজন রুশ মহিলা তাঁর ভারতীয় গৃহকর্মীর জন্মদিন সেলিব্রেশন করে সবাইকে অবাক করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কারও জন্মদিন বিশেষ করে তোলার জন্যে সবসময় দামি উপহার বা জমকালো পার্টির প্রয়োজন হয় না। কখনও ছোট ছোট চমক, আন্তরিক অঙ্গভঙ্গিও কারও জন্মদিনকে বিশেষ বানিয়ে দিতে পারে। হ্যাঁ, সম্প্রতি একটি ভাইরাল ভিডিও সেটাই প্রমান করল। একজন রুশ মহিলা তাঁর ভারতীয় গৃহকর্মীর জন্মদিন সেলিব্রেশন করে সবাইকে অবাক করলেন। পাশাপাশি তাঁকে দিয়ে সারপ্রাইজ কেক কাটালেন। ভিডিওটি নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে, যা দেখে নেটিজেনরা ওই বিদেশিনীর প্রশংসায় পঞ্চমুখ। রুশ মহিলার এই আতিথিয়তা দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না ওই পরিচারিকা। ভিডিওটির ভিউজ এখন ৭ মিলিয়ন পেরিয়েছে। শুধু রুশ মহিলা নয়, তাঁর পরিবারের সকলে ওই পরিচারিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এই ভিডিওটি থাকা রুশ মহিলার নাম ইয়ানা, যিনি বিয়ের পর থেকে বেঙ্গালুরুতেই পাকাপাকি থাকছেন।

স্বাভাবিকভাবেই তাঁর বাড়িতে পরিচারিকার কাজ করেন একজন ভারতীয় মহিলা। ভিডিওতে ইয়ানা বলেছেন, তিনি তাঁর বাড়ির পরিচারিকাকে ভারতীয় আত্মীয় বলেই মনে করেন। একবার গৃহকর্মী জানিয়ে ছিলেন, তাঁর জন্মদিন কখনও সেলিব্রেশন হয়নি। কেকও কাটা হয়নি কোনদিন। এরপরেই ইয়ানা গৃহকর্মীর জন্মদিন পালনের পরিকল্পনা করেন। গৃহকর্মীর জন্মদিনটিকে স্মরণীয় করে তোলার সিদ্ধান্ত নেন। সেইমতো জন্মদিনের দিন ওই মহিলা ইয়ানার বাড়িতে কাজে গেলে তাঁকে প্রথমে মিষ্টিভাবে স্বাগত জানান ইয়ানার ছোট্ট মেয়ে। তারপর, হঠাৎ ইয়ানা হাতে একটি জন্মদিনের কেক নিয়ে হাজির হন। কেকের উপর মোমবাতিও জ্বলছিল। আর এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান গৃহকর্মী।

 

ঘটনাটি বাড়ির পুরো পরিবেশকে আনন্দে ভরিয়ে তোলে। এরপর রুশ মহিলার পরিবারের সবাই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং ‘হ্যাপি বার্থডে’ গান গেয়ে গৃহকর্মীর জন্মদিন সেলিব্রেশন করেন। সম্ভবত মহিলাটি এভাবে তাঁর কোনদিন জন্মদিন পালন হবে, তা স্বপ্নেও ভাবতে পারে্ননি। এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন গৃহকর্মী। তাঁর চোখে জল এসে যায়। তবে, এ ছিল আনন্দের অশ্রু, দুঃখের নয়। হাসিমুখে তিনি চোখের জল মুছে কেক কাটেন। এরপর ইয়ানা ও তাঁর মেয়ে তাঁকে জড়িয়ে ধরেন। ভিডিওটি ক্যামেরাবন্দি করে রুশ মহিলার স্বামী। ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ইয়ানার এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেক ব্যবহারকারী। বলেছেন যে, ‘মহিলাটির চোখের জলই বলে দিচ্ছিল, এই ছোট্ট চমকটি তাঁর কাছে কতটা বিশেষ ছিল। এখানেই প্রমাণ কাউকে খুশি করার জন্য সবসময় দামি উপহার বা প্রচুর টাকার প্রয়োজন হয় না। কখনও কখনও, সম্মান প্রদর্শন এবং কাউকে বড় আনন্দ এনে দিতে পারে।

ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়নি ৯ আবাসিকের, ‘শিখা ইন’ কাণ্ডে ময়নাতদন্তে নয়া তথ্য

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল গান্ধি

৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?

‘একনায়কতন্ত্র চলছে’, ISF-র সঙ্গ ছেড়ে বিস্ফোরক দাবি ‘তাজা নেতা’ আরাবুলের

গরম ভাতে অমৃত! চটপট বানিয়ে নিন ইলিশের লেজা ভর্তা

সরকারি হাসপাতালে নার্সের উপর হামলা, চড় মেরে পালাল যুবক, CCTV-তে ধরা পড়ল ভয়ানক দৃশ্য

অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য

যৌতুকে মেলেনি স্করপিও, স্ত্রী ও শিশুপুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা ঘাতক স্বামীর

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ

নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি, চাকা খুলে দুর্ঘটনা! নিউটাউনে গ্রেফতার ৩