এই প্রথম জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় উপাচার্য পদে এক মহিলা

অধ্যাপক সান্তিশ্রী ধুলুপুদি পণ্ডিতের জন্ম অবিভক্ত সোভিয়েত ইউনিয়নে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক মাহেন্দ্রক্ষণের সাক্ষী রইল দিল্লির ঐতিহ্যমণ্ডিত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। উপাচার্য পদে এই প্রথম আসীন হলেন কোনও মহিলা। উপাচার্য পদে আসীন হলেন পুনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সান্তিশ্রী ধুলুপুদি পণ্ডিত। তাঁর নিয়োগের খবর দিয়েছেন বিদায়ী উপাচার্য অধ্যাপক এম জগদেশ কুমার। অধ্যাপক কুমার এই সুসংবাদ দিতে গিয়ে জানান, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, পুনে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান এবং জনপ্রশাসন বিভাগের অধ্যাপক সান্তিশ্রী ধুলুপুদি পণ্ডিত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি প্রথম কোনও মহিলা, যিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন।’ অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করতে চলেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম জগদেশ কুমার।

অধ্যাপক সান্তিশ্রী ধুলুপুদি পণ্ডিতের জন্ম অবিভক্ত সোভিয়েত ইউনিয়নে, ১৫ জুলাই ১৯৬২-য়ে। অধ্যাপনা শুরু ১৯৮৮ থেকে। পাশাপাশি গবেষণার কাজেও মনোনিবেশ করেন। বিশিষ্ট এই অধ্যাপক বহু আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যুক্ত। সেই সব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে হায়দরাবাদের আমেরিকান স্টাডিজ ইন্সটিটিউট, দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব অ্যামেরিকান স্টাডিজ, দ্য অল ইন্ডিয়া পলিটিক্যাল ইন্সটিটিউশন, দ্য ভান্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ ইন্সটিটিউট, ইন্ডিয়ান সেকুল্যার সোসাইটি। অধ্যাপনা এবং গবেষণার পাশাপাশি সান্তিশ্রী ধুলুপুদি পণ্ডিত বেশ কয়েকটি বইও লিখেছেন। সেই সব বইয়ের মধ্যে রয়েছে পার্লামেন্ট অ্যান্ড ফরেন পলিসি ইন ইন্ডিয়া এবং রিস্ট্রাকচারিং এনভায়রনমেন্টাল গভর্ন্যান্স ইন এশিয়া-এথিক্স পলিটিক্স। প্রথম বইটি প্রকাশিত হয় ১৯৯০-য়ে। দ্বিতীয় বইটি ২০০৩ সালে প্রকাশিত হয়।

আরও পডুন ১৭ বছর ধরে মাটির গর্তে বসবাস

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়