প্রতিষ্ঠিত হল গ্রাম, শুরু হল দুর্গাপুজো- ৫০৬ বছর ধরে মায়ের বোধন এখানে পঞ্চমীতে

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: নদিয়ার বিভিন্ন প্রাচীন দুর্গাপুজোর মধ্যে একটি হল ঘোষ বাড়ির পুজো। চলতি বছর এই পুজো ৫০৬ তম বর্ষে পদার্পণ করল। মনে করা হয় ১৫২০ খ্রিস্টাব্দ নাগাদ চৈতন্যচরণ ঘোষ নামে এক ব্যক্তি হুগলি জেলার আকনা অঞ্চল থেকে এসে ব্রহ্মডাঙায় বসতি স্থাপন শুরু করেন। এই ব্রহ্মডাঙা পরবর্তী সময়ে হয়ে ওঠে রানাঘাট। চৈতন্যচরণ ঘোষ এখানেই প্রতিষ্ঠা করেন দুর্গামন্দির। শুরু করেন দুর্গাপুজো। মানুষটি ছিলেন নিঃসন্তান। তার মৃত্যুর পর ছোট ভাই মকরন্দ ঘোষের বংশধরেরা এই পুজোর দায়িত্ব গ্রহণ করেন। তারপর থেকে হয়ে চলেছে ঘোষ বাড়ির দুর্গাপুজো। এই মাগগি গন্ডার বাজারেও এই পরিবার কিন্তু পুজো বন্ধ করেনি। তাই ৫০৬ তম বর্ষে এবার পদার্পণ করল ঘোষ পরিবারের পুজো।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজো প্রথম বছর মাটি দিয়ে তৈরি পটের মধ্য হয়েছিল। সেই মাটি আজও সংরক্ষিত রয়েছে।। প্রতি বছর ওই মাটির সঙ্গে নতুন মাটি মিশিয়ে পাটা তৈরি করা হয়। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে একই পদ্ধতিতে চলে দেবীর আরাধনা। এক সময় ঘোষ বাড়ির দুর্গাপুজোয় পাঠাবলি এবং মোষ বলি প্রথা প্রচলিত ছিল। সেই সময় প্রত্যেক বছর মায়ের সামনে দেওয়া হত একান্নটি পাঁঠা বলি। ১৯৩৪ সালে দেবী নিজে স্বপ্নাদেশ দিয়ে বলি বন্ধ করার কথা বলেন। সেই থেকে মোষ বা পাঠা বলি বন্ধ হয়ে যায়। এরপর রামগোপাল ঘোষ নামে পরিবারেরই এক সদস্যের মৃত্যুর পর চিরতরে বন্ধ করে দেওয়া হয় বলি প্রথা। বর্তমানে বলির পরিবর্তে প্রতীকি পদ্ধতিতে পুজোর অনুষ্ঠান করা হয়।

ঘোষবাড়ির দুর্গাপুজোয় একটি বিশেষ নিয়ম মানা হয়। এখানে মা দুর্গার বোধন হয় পঞ্চমীতে। অধিবাসের সময় জ্বালানো হয় অখন্ডদীপ। বহুদূর থেকে ভক্তরা আসেন মায়ের পূজায়। এমন প্রাচীন পুজোয় আসার সৌভাগ্য তো সকলের হয় না। তাই যারা আসেন তাঁরা নিজেদের ভাগ্যবান মনে করেন। এই বংশের বংশধরেরাও চান যতদিন মা চাইবেন তারা যেন এই পুজো চালিয়ে যেতে পারেন।

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা