কোটি টাকার বাদ্যযন্ত্র বাজিয়েই খ্যাতির শিখরে পৌঁছেছেন ২২ বছরের এই তরুণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বয়স মাত্র ২২। কিন্তু এর মধ্যেই বিশ্বের নামীদামী সংগীত শিল্পীদের সঙ্গে কাজ করে ফেলেছেন। গোটা দুনিয়ার প্রথম সারির শিল্পীদের মধ্যে ২২ বছর বয়সি ব্রিটিশ তারকা শেকু কানে মেসন উল্লেখযোগ্য একটি নাম। তবে সেটা যত না তাঁর শিল্পসত্তার জন্য তার থেকেও অনেক বেশী তাঁর বাজনার জন্য। কারণ ২২ বছর বয়সী এই ব্রিটিশ শিল্পী একটি ৩২০ বছরের পুরনো বাদ্যযন্ত্র বাজান, যার বাজারমুল্য এই মুহূর্তে প্রায় তিন কোটি ইউরো! 

তবে এই বাদ্যযন্ত্রটি বাজিয়ে মেসেন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছলেও এই যন্ত্রএর মালিক কিন্তু তিনি নন। তরুণ এই সংগীতশিল্পীর এমন বাদ্যযন্ত্র কেনার সামর্থ্যই ছিল না৷ ছয় জন স্পনসর মিলে সেটি কিনে মেসেনকে আজীবন ধার দিয়েছেন৷ এই যন্ত্র সম্পর্কে মেসন বলেন, ‘প্রথমবার এই বাদ্যযন্ত্র বাজানোর পরেই এটার প্রেমে পড়ে যাই। এর শব্দ আমাকে বারবার অভিভূত করেছে৷ নানা পরীক্ষিনিরীক্ষা করতে উদ্ধুদ্ধ হয়েছিলাম৷  বাজাতে বাজাতে আরও সম্ভাবনা আবিষ্কার করলাম৷ এই বাদ্যযন্ত্রের কল্যাণে আমার বাজানোর হাত এখন আরও সমৃদ্ধ হয়ে উঠেছে৷’ 

শেকু কানে মেসন যেখানেই বাজাতে যান তাঁর সঙ্গে এই ৩০ লাখ ইউরো মূল্যের বাদ্যযন্ত্রটি থাকে৷ এই যন্ত্র নিয়ে বিদেশ বিভূঁই ঘুরে বেড়াতে ঠিক কেমন লাগে সেই প্রসঙ্গে মেসেন বলেন, ‘হাঁটার সময় খালি একটু সতর্ক থাকি৷ যখন এই যন্ত্র কাছে থাকে তখন একটু সাবধানে হাঁটাচলা করি। তবে সেটার মূল্য নিয়ে তেমন মাথা ঘামাই না৷’ 

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়