টলে গিয়েছিল সৃষ্টির ভারসাম্য! চতুর্বেদের অধিকারী দুর্গমাসুরকে বধ করেছিলেন দেবী দুর্গা

Share:

নিজস্ব প্রতিনিধি : আর কিছুদিন পরেই উৎসবের আনন্দে মেতে উঠবে বাঙালিরা। হাতে আর বেশি সময় নেই।দেবী পার্বতীর উগ্র রুপের নাম হল ‘দুর্গা’। দুর্গা পুজা মানেই হল মাতৃশক্তির আরাধনা। অধর্মের বিনাশ করে ধর্মের জয়। আপনি কী জানেন দুর্গমাসুরকে বধ করে পাপের বিনাশ করেছিলেন দেবী দুর্গা। তবে পুজোর আগেই জেনে নিন দুর্গমাসুরকে কীভাবে বধ করেছিলেন দেবী দুর্গা।

পাঞ্জন গোস্বামী অসুররাজ হিরণাক্ষের বংশধর ছিলেন রুরু। তাঁর পুত্র ছিলেন দুর্গ। সমুদ্রমন্থনের সময় অসুরদের সঙ্গে দেবতাদের প্রতারণা এবং দেবী পার্বতীর হাতে পিতা রুরুর অপমৃত্যুর কারণে জন্ম থেকেই দেবতাদের ওপর ছিল দুর্গের সীমাহীন ক্রোধ। এই ক্রোধ ধীরে ধীরে বাড়তে থাকে। দেবকুলের সব দেবত্ব বিনাশ করে অসুরকুলের প্রভুত্ব কায়েম করার জন্য বেদের দখল নেবার সিদ্ধান্ত নিয়েছিলেন ভয়ঙ্কর অসুর দুর্গ।

তিনি জানতেন ব্রহ্মা দ্বারা সৃষ্ট ও ব্রহ্মার আশীর্বাদধন্য ঋষিদের লেখা বেদের অসীম ক্ষমতার কথা। তিনি বুঝতে পেরেছিলেন, বেদ যাঁর, ত্রিলোক তাঁর। তাই তিনি ব্রহ্মাকে তুষ্ট করার জন্য কঠিন তপস্যা শুরু করেছিলেন। এক হাজার বছর ধরে দুর্গের সেই কঠোর তপস্যায় আসতে বাধ্য হয়েছিল ব্রহ্মা। ব্রহ্মার কাছে চালাকি করে বর চেয়েছিল দুর্গ। এক ছিল-অমরত্বের বর আর দ্বিতীয় ছিল- চার বেদের সম্পূর্ণ অধিকার। ব্রহ্মা পড়েছিলেন মহা ফাঁপরে। অমরত্বের বর দেওয়া সম্ভব নয়, অন্যদিকে বেদের পূর্ণ অধিকার দুর্গকে দিলে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জ্ঞান অসুরকুলের করায়ত্ত হবে, অশুভশক্তির বিজয়পতাকা উড়বে ত্রিলোকে। কিন্তু তাঁর উপায় ছিল না, কারণ একটি বর দেওয়ার অঙ্গীকার করে ফেলেছিলেন তিনি। তাই অমরত্বের বদলে তিনি দুর্গকে দিয়েছিলেন চতুর্বেদের অধিকার। ব্যস চারিদিকে অর্ধম হতে থাকল। ত্রিলোক জয় করার নেশা চেপে ধরল দুর্গমাসুরকে। আর তাতেই হল বিপত্তি।

সেই দুর্গমাসুরকে বধ করতে রণক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন দেবী শাকম্ভরীরূপী দেবী পার্বতী। এক উজ্জ্বল ও বৃত্তাকার গণ্ডি কেটে দিয়েছিলেন দেবতাদের চারিদিকে। তারপর নতুন এক অসুরবিনাশিনী রূপ ধারণ করে নিজে রইলেন বৃত্তের বাইরে। শত্রু নিধনের জন্য বিভিন্ন মারণাস্ত্র হাতে নিয়ে দশভুজা দেবী বসে ছিলেন হিংস্র এক সিংহের উপরে। দূর থেকে দুর্গমাসুরকে দেখতে পেয়ে সিংহবাহিনী দেবী বজ্রকণ্ঠে রণহুঙ্কার দিয়ে উঠেছিলেন। সেই রণহুঙ্কারে কেঁপে উঠেছিল বিশ্বব্রহ্মাণ্ড। শুরু হয়েছিল সিংহবাহিনী দেবীর সঙ্গে দুর্গমাসুরের ভয়ঙ্কর যুদ্ধ।

দুর্গমাসুরের রথ লক্ষ্য করে একইসঙ্গে পনেরোটি তির ছুঁড়েছিল দেবী। চারটি তির বিদ্ধ করেছিল রথের চারটি ঘোড়াকে। পঞ্চম তিরে বিদ্ধ হয়েছিল রথের সারথি। একটি তির রথের উপর উড়তে থাকা দুর্গমাসুরের পতাকাকে ছিড়ে ফেলেছিল। দুটি তির গেঁথে গিয়েছিল দুর্গমাসুরের দুটি চোখে। দুটি গেঁথে গিয়েছিল দুর্গমাসুরের শক্তিশালী দুটি বাহুতে। অবশিষ্ট পাঁচটি তির বিদীর্ণ করেছিল দুর্গমাসুরের হৃৎপিণ্ডে। চেতনা হারাবার আগে রক্তবমি করতে শুরু করেছিলেন দুর্গমাসুর। মৃত্যুর আগে বক্ষ থেকে এক তেজ নির্গত হয়েছিল দুর্গমাসুরের শরীর থেকে। তা হল বেদের জ্ঞান। আলোকোজ্জ্বল বেদজ্ঞান প্রবেশ করেছিল দেবীর দেহে। সেই থেকে দেবতাগণ নাম দিয়েছিল দেবী দুর্গা।

রাজ্যে যুক্ত হচ্ছে আরও ১২ টি হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নয়া ভুমিকায় ‘ক্যাপ্টেন কুল’, মালাবার গোল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন মহেন্দ্র সিংহ ধোনি

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭, সাতবছর পর বিচার পেয়ে খুশি দিলীপের স্ত্রী

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

একই যুবককে তিন বোনের বিয়ে? আসল তথ্য ফাঁস হতেই শোরগোল শুরু

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি

শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ, কি ঘটল দেখতে ভিড় ভক্তদের

হবে না রিসেপশন, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা