আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মহিলা যখন বীরাঙ্গনা’, ভাল্লুককে কুড়ুল দিয়ে ঘায়েল করে স্বামীকে বাঁচালেন আদিবাসী স্ত্রী

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, স্বামী-স্ত্রীর সম্পর্ক জন্ম-জন্মান্তরের বন্ধন। সাত জন্ম একে অপরের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবেন, সাত পাকে বাঁধা পড়ার সময়ে এমনটাই শপথ নেন যুগল। তাই যতই সমস্ত বিপদ-আপদ আসুক না কেন, একে অপরের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকেন। পরস্পরকে ছেড়ে যাওয়ার কথা পরিকল্পনাও করতে পারেন না। যদিও বর্তমানে স্বামী-স্ত্রীর সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। এখন কথায় কথায় ডিভোর্সের ছড়াছড়ি। যা দেখে নতুন সম্পর্কে জড়াতে অনেকেই ভয় পান। কেউ স্বামীর দ্বারা অত্যাচারিত হয়ে আবার কেউ মত পার্থক্য হওয়ার কারণে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। তবে এর মাঝেও কিছু কিছু গল্প নতুন করে মানুষের মনে ভালবাসায় জাগাতে অনুপ্রাণিত করে। তেমনি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার ৪১ বছর বয়সী এক মহিলার গল্প মন ছুঁয়েছে নেটপাড়া।

স্বামীকে বাঁচানোর জন্যে তাঁর সাহসী মনোভাবকে অনেকেই স্যালুট জানিয়েছেন। আসলে তিনি একটি বন্যপ্রাণী ভাল্লুকের সঙ্গে লড়াই করে তাঁর স্বামীকে প্রাণ বাঁচিয়েছেন। যা অবাক করেছে সকলকে। কথায় আছে, বনের প্রাণী বনেই সুন্দর। তাদের দূর থেকেই দেখতে ভাল লাগে। কাছে আসলেই শেষ। সাধারণত ভাল্লুক দেখতে সুন্দর হলেও বাঘ সিংহের মতোই ভয়ংকর বন্যজন্তু সে। সে কাউকে আক্রমণ করলে তার কবল থেকে নিস্তার পাওয়া মুশকিল। কিন্তু ওই মহিলা সাহস করে ভাল্লুকের সঙ্গে লড়াই করে তাঁর স্বামীকে বাঁচিয়ে এনেছেন। আসলে কথায় আছে, রাখে হরি মারে কে! অর্থাৎ ঈশ্বর সহায় থাকলে যেকোনও বিপদ থেকে ফিরে আসা সম্ভব।

এটাই তার যোগ্য উদাহরণ। স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ওড়িশার করঞ্জিয়া রেঞ্জের মিলু গ্রামের কাছে হাতিসালাবেদা জঙ্গলে পাতা কুড়াতে গিয়েছিলেন এক আদিবাসী দম্পতি মালদে সোরেন (৪৮) এবং লিলি সোরেন (৪১)। ঘন জঙ্গলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ছয়টি বন্য ভাল্লুকের একটি দলের তাঁদের মুখোমুখি হয়। একটি ভাল্লুক দম্পতির মধ্যে মালদে সোরেনকে আক্রমণ করে এবং তাঁকে গুরুতর আহত করে। এই কঠিন পরিস্থিতিতেও, স্বামীকে ফেলে চলে আসেননি লিলি সোরেন। তিনি স্বামীকে বাঁচানোর জন্যে শেষ চেষ্টা চালিয়ে গিয়েছেন। সাহস নিয়ে ঘটনাস্থল থেকে পালানোর পরিবর্তে, হাতের কাছে থাকা কুড়াল তুলে ভাল্লুকের উপর ছুড়ে মারেন। এইভাবে তিনি তাঁর স্বামীর জীবন রক্ষা করেন। ভাল্লুকটিকে আহত করে তাঁরা বন থেকে পালিয়ে আসেন। গুরুতর আহত মালদে সোরেনকে প্রথমে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কেওনঝার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ