চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘১০ বছর শুধু গাধার খাটনি খাটলাম, পরিশ্রম জ্বলে ছাই’

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  ‘পারিব না বলে মুখ করিও না ভার, একথাটি মুখে যেন শুনি না তোমার। একবার না পারিলে দেখ শতবার।’

শরৎচন্দ্রের মেজদার কথাই ধরা যাক। দ্বিতীয়বারের চেষ্টায় পরীক্ষায় সফল না হওয়ায় তিনি তৃতীয়বার পরীক্ষায় বসার জন্য নাওয়া-খাওয়া ভুলে পাঠ্যপুস্তকে নিজেকে মনোনিবেশ করেন।

শরৎচন্দ্রের মেজদার মতো একজনের হদিশ খোঁজ পাওয়া গেল। খোঁজ পাওয়া গেল বললে ভুল হবে। তিনি নিজেই নিজেকে প্রকাশ করেছেন। নতুন এই মেজদার নাম রজত সাম্বিয়াল (Rajat Sambyal)। ইউপিএসসি (UPSC exam) পরীক্ষার জন্য গত ১০ বছর ধরে প্রস্তুতি নিয়েছেন। এই ১০ বছরের মধ্যে পরীক্ষায় বসেছিলেন ছয়বার। প্রতিবার ব্যর্থ। আর এ বছরের ঘটনা যে অত্যন্ত দুর্ভাগ্যজনক, তা আর বলার অপেক্ষা রাখে না। মৌখিক পরীক্ষায় মাত্র ১১ নম্বরের জন্য ভাগ্যের দরজা খুলল না।

সাম্বিয়াল (Rajat Sambyal) নিজেই টুইট করে জানিয়েছেন তার দুঃখের কথা। নিজের টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট, ’১০ বছরের পরিশ্রম জলে গেল। ইউপিএসসি (UPSC exam) পরীক্ষায় বসেছিলাম ছ বার। তিনবার প্রিলিমে (prelim) পাশ করতে পারিনি। দুবার মেন (main) পরীক্ষায়। আর গতকাল ছিল মৌখিক পরীক্ষা (interview)। মাত্র ১১ নম্বরের জন্য এবারেও তালিকায় নাম তুলতে পারলাম না।’ টুইটার অ্যাকাউন্টে তিনি তাঁর পরীক্ষার ফলাফলের রিপোর্টও আপলোড করেছেন। রিপোর্টে দেখা গিয়েছে, সাম্বিয়ালের মোট প্রাপ্ত নম্বর ৯৪২।‘

অনেকেই সাম্বিয়ালের (Sambyal) টুইট পড়ে পরামর্শ দিয়েছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার।  

আরও পড়ুন ব্যবসায় মন্দা, হাজার কর্মীকে ছাঁটাই করছে BBC

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ