মন্দারমণিতে যাওয়ার নামে শ্বশুরবাড়িতে গিয়ে ১৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার ‘গুণধর’ জামাই

কার্নিশ বেয়ে দোতলায় উঠে লক্ষ লক্ষ টাকার সোনা-রুপোর গহনা হাতিয়ে নিল খোদ জামাই। তারপর? না না কোন প্র্যাঙ্ক বা রিল ভিডিও নয়। একেবারেই সত্যি ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: কার্নিশ বেয়ে দোতলায় উঠে লক্ষ লক্ষ টাকার সোনা-রুপোর গহনা হাতিয়ে নিল খোদ জামাই। তারপর? না না কোন প্র্যাঙ্ক বা রিল ভিডিও নয়। একেবারেই সত্যি ঘটনা। চোরের মতো শ্বশুরবাড়ির দোতলায় উঠে ১৫ লক্ষ টাকার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, দত্তপুকুর থানার ময়নাগদি দক্ষিণপাড়ায়।

গত বছর সেখানকার বাসিন্দা রিঙ্কি পারভিনকে ভালবেসে বিয়ে করেন দত্তপুকুর ২ নম্বর পঞ্চায়েতের কালীবাড়ি এলাকার বাসিন্দা তুহিন মণ্ডল। কিন্তু বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই অশান্তির জেরে গত অগস্টে তাঁদের আইনি বিচ্ছেদ হয়। কিন্তু মেয়ের সঙ্গে সম্পর্কে ছেদ হয়েছে বলে শ্বশুরবাড়িতে চুরির পরিকল্পনা করবে জামাই? জানা গিয়েছে, গত বুধবার মন্দারমণি যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়েছিল তুহিন। শুক্রবার ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাক্তন শ্বশুরবাড়িতে যায় তুহিন। তবে মূল দরজা দিয়ে নয়, চোরের মতো বাড়ির পিছনের কার্নিশ বেয়ে দোতলায় ওঠে সে। ফাঁকা ঘরে ঢুকে শোকেস থেকে সমস্ত সোনার গয়না লুঠ করে একইভাবে কার্নিশ বেয়ে নিচে নেমে পালায় সে। তবে পালানোর সময় রিঙ্কির মায়ের চোখে পড়ে যায় তুহিন। প্রাক্তন শাশুড়ির নজর এড়িয়েই পালিয়ে যায় সে।

সন্ধ্যা ৭টা নাগাদ ঘরে ঢুকে রিঙ্কির মা দেখতে পান, শোকেস তছনছ। প্রায় ১৫ লক্ষ টাকার গয়না শোকেসে নেই। এরপরেই তুহিনের উপরেই সন্দেহ হয় তাঁর। তুহিনের বিরুদ্ধে দ্রুত থানায় গিয়ে অভিযোগ জানান তিনি। এরপর পুলিশ তুহিনের মোবাইলের লোকেশন ট্র্যাক করে দেখতে পায়, সে বামনগাছিতেই রয়েছে। এরপরেই ছবি ও লোকেশন পাঠিয়ে দ্রুত তাঁকে পাকড়াও করা হয়। এই ঘটনায় রিঙ্কির মা মিনতিন্নেহেরা আরও জানান, মেয়ের সঙ্গে বিবাহিত অবস্থাতেও চুরি করেছিল তুহিন। তবে এবার সব সীমা লঙ্ঘন করল সে। তুহিনকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর থেকে চুরি যাওয়া সমস্ত গহনা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার তাকে বারাসত আদালতে তোলা হয়। ধৃতকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কিন্তু কেন চুরি করল তুহিন, বিয়ে ভাঙার আক্রোশ নাকি সে অন্য কোনও পরিকল্পনা করেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

শ্যামনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, পরপর তিনটি দোকানে হানা চোরের

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

স্মার্ট ক্লাসরুমে অশ্লীল ভোজপুরী গানের সঙ্গে চটুল নাচ পড়ুয়াদের, তদন্তের নির্দেশ জেলাশাসকের

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল