আদালতে ভুয়ো নথি পেশ, আইনজীবীর বিরুদ্ধে ফৌজদারি মামলার নির্দেশ বিচারপতির

আদালতকে বিপথে চালিত করার অভিযোগ উঠল এক আইনজীবীর বিরুদ্ধে। ওই আইনজীবীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতকে বিপথে চালিত করার অভিযোগ উঠল এক আইনজীবীর বিরুদ্ধে। ওই আইনজীবীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। অভিযুক্ত ওই আইনজীবীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। জানা গিয়েছে অরিন্দম রায় নামের ওই আইনজীবী একাধিকবার আদালতে ভুয়ো নথি পেশ করেছেন।

কারও বিরুদ্ধে মামলা হয়েছে খবর পেলেই নিজে থেকে যোগাযোগ করতেন আইনজীবী অরিন্দম রায়। জামিন করে দেওয়ার ব্যবস্থা হবে বলে টাকা নিতেন মক্কেলের কাছ থেকে। এরপর আদালতে ভুয়ো নথি পেশ করে জামিন দেওয়ার ব্যবস্থা করে দিতেন অভিযুক্ত ওই আইনজীবী। কিন্তু আদালতে বেশিদিন তিনি নিজের কারসাজি জারি রাখতে পারলেন না। আদালতে হাতেনাতে ধরা পড়লেন অভিযুক্ত আইনজীবী অরিন্দম রায়। তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে।  অরিন্দম রায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের তরফে এই মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

ওই আইনজীবীর বিরুদ্ধে রাজ্য বার কাউন্সিলকেও পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। তাঁর বিরুদ্ধে বিভাগীয় প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। অসৎ আচরণের অভিযোগে আগেও বিচারপতি সৌমেন সেন আইনজীবী অরিন্দম রায়কে সতর্ক করেছিলেন। বিচারপতি হরিশ ট্যান্ডন ৫০ হাজার টাকা জরিমানাও করেছিলেন। তারপরও একই কাজ করতে থাকেন তিনি। তিনি এক থানার মামলা অন্য থানা থেকে জামিন পাইয়ে দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে চলা একটি মামলায় বিষয়টি নজরে আসে। এরপরই এই নির্দেশ দেওয়া হল উচ্চ আদালতের তরফে।

বিনামূল্যে সোমনাথ দর্শনে বাঁকুড়া থেকে রওনা ৩৫ তীর্থযাত্রীর, পুরো সফরের খরচ রাজ্য সরকারের

পুরনো সৈনিকেই আস্থা মমতার, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি!

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ, ৩০০ কোটি টাকা ক্ষতির মুখে ‘টক্সিক’, কান্নায় ভেঙে পড়লেন যশ

দেশ-বিদেশে বাড়বে কদর, জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের বিখ্যাত ক্ষীর দই

বাঙালি রসনার অনন্য স্বাদ! বানিয়ে নিন পোস্ত বাটা দিয়ে লাউ শাক ভর্তা

বোমা-ক্ষেপণাস্ত্রও আঘাত হানতে ব্যর্থ, পুতিন-শি’র গাড়ির সুরক্ষা চমকে দেবে

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

একঘেয়ে ভাত খেতে ইচ্ছে করছে না? বানিয়ে ফেলুন ঝটপট পিনাট রাইস

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

প্রেমিকার গায়ে পেট্রল ঢেলে আগুন, ধস্তাধস্তিতে পুড়লেন যুবকও! চাঞ্চল্য কোচবিহারে

‘প্রেমিকের সঙ্গে থাকতে চাই’, জীবন বাজি রেখে মোবাইল টাওয়ারে উঠে জেদ তরুণীর

ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার